News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে সুব্রত মুখার্জি কাপ ফুটবলে গোয়ার কাছে হেরে পিছিয়ে ত্রিপুরা
Image

দিল্লিতে সুব্রত মুখার্জি কাপ ফুটবলে গোয়ার কাছে হেরে পিছিয়ে ত্রিপুরা

গোয়া: ১

ত্রিপুরা: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি ত্রিপুরার জুনিয়র ফুটবলাররা। খেলা চলছে দিল্লিতে ৬২ তম জুনিয়র বালক অনূর্ধ্ব ১৭ সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার প্রথম ম্যাচে ত্রিপুরা মিজোরামের সৈনিক স্কুল কে দুর্দান্তভাবে ৪-১ গোলে পরাজিত করে দ্বিতীয় ম্যাচের জন্য মনোবল বাড়িয়ে নিয়েছিল। কিন্তু আজ, রবিবার দ্বিতীয় ম্যাচে গোয়ার স্কুল দলের কাছে ০-১ গোলে হেরে অনেকটাই নিরাশ হয়েছে‌। কেননা আগামীকাল ও পরশু আরও দুটো গ্রুপ লীগের ম্যাচ রয়েছে যথাক্রমে আসাম ও হরিয়ানার বিরুদ্ধে। দুটো দল-ই আপাতত জয়ের মধ্যে রয়েছে এবং গ্রুপ লীগে তালিকার উপরে স্থান করে নিয়েছে। উল্লেখ্য, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দল একটি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। বলাবাহুল্য, সদ্য সমাপ্ত সাব জুনিয়র বালক বিভাগে অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টে ত্রিপুরা দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে। লীগ পর্যায়ের খেলায় পরপর তিন ম্যাচে  জয়ী হয়ে চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল। শেষ আটের লড়াইয়ে ঝাড়খণ্ডের কাছে ন্যূনতম গোলে হেরে বিদায় নিতে হয়েছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top