News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভবিষ্যতে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের আরও ব্যাপ্তি ও প্রসার ঘটবে: সুশান্ত
Image

ভবিষ্যতে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের আরও ব্যাপ্তি ও প্রসার ঘটবে: সুশান্ত

আগরতলা, ১৪ অক্টোবর : ভবিষ্যতে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের আরও ব্যাপ্তি ও প্রসার ঘটবে। আজ মহালয়ার শুভ পুণ্যলগ্নে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা (এস.ই.এ.টি)-এর উদ্যোগে মহতী সেবামূলক বস্ত্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করে এমনটাই আশা ব্যক্ত করলেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন কর্মসূচিতে ৩০০ জন দুস্থ মহিলাদের মধ্যে নতুন বস্ত্র প্রদান সহ তাঁদের মহালয়া ও আসন্ন দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে সকলের হাতে জল-মিষ্টি তুলে দিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

শ্রী চৌধুরী বলেন, পূজার আনন্দে যাতে সকলে শামিল হতে পারেন, বিশেষ করে গরীব- দুঃস্থ মানুষ যাতে সুন্দর ভাবে পূজো উপভোগ করতে পারেন, তার জন্যই আজ স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা’র এই মহতী উদ্যোগে নিয়েছে।

তাছাড়া, সীট এর এই মহতী সমাজ সেবামূলক উদ্যোগকে একটি ইতিবাচক এবং মানবতার সেবায় নিবেদিত একটি মহৎ উদ্যোগ বলে উল্লেখ করে অন্যান্যদেরকেও এধরণের উদ্যোগ নিয়ে দরিদ্র-প্রবীণদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সীট এর সকল সম্মানিত সদস্য-সদস্যরা অনেক কষ্ট করে যে অর্থ উপার্জন করেন তার কিছু অংশ সমাজের অবহেলিত মানুষের কল্যাণ সাধনে ব্যায় করছেন যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top