News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লিগ্যাল এইড ফাংশনারিজদের বার্ষিক সম্মেলনে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি, সাধারণ মানুষের সাথে প্যারা লিগ্যাল ভলান্টিয়ারদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে
Image

লিগ্যাল এইড ফাংশনারিজদের বার্ষিক সম্মেলনে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি, সাধারণ মানুষের সাথে প্যারা লিগ্যাল ভলান্টিয়ারদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে

আগরতলা, ১৩ অক্টোবর: সাধারণ মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আইনি সেবা অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে তৃণমূল স্তরে প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা সামনের সারির সৈনিক হিসেবে বিবেচিত হয়ে থাকেন। আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে ত্রিপুরা আইনি সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত লিগ্যাল এইড ফাংশনারিজদের বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং একথা বলেন। সম্মেলনে প্রধান বিচারপতি বলেন, মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়া এবং লিগ্যাল এইড ফাংশনারিজদের সম্মানিত করার ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে সামনের সারিতে রয়েছে। গত ৮ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ লোক আদালতের মাধ্যমে রাজ্যের বিভিন্ন আদালতে জমে থাকা মামলাগুলির মধ্যে ২৯.৪ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। এটা একটা বড় সাফল্য। সাধারণ মানুষের সাথে প্যারা লিগ্যাল ভলান্টিয়ারদের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করে প্রধান বিচারপতি বলেন, এই স্বেচ্ছাসেবকরা যত বেশি মানুষের সঙ্গে সম্পর্ক রেখে চলবেন তত সাধারণ মানুষ উপকৃত হবেন। জনসাধারণও সরকারের বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে। আইনের সহায়তা খুব দ্রুত পেতে পারবেন। তিনি মহিলা স্বেচ্ছাসেবকের সংখ্যা আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন।

ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা ত্রিপুরা আইনি সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান টি অমরনাথ গৌড় বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আইনি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা প্রশংসনীয় কাজ করে চলেছে। সাধারণ মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি এ রাজ্যে সফলভাবে রূপায়িত হচ্ছে। নেশামুক্তি, মানব পাচার রোধ সম্পর্কিত সামাজিক সচেতনতামূলক কাজেও ত্রিপুরা আইনি সেবা কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সম্মেলনে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা ত্রিপুরা আইনি সেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান অরিন্দম লোধ বলেন, সমাজের গরীব অংশের মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়া ত্রিপুরা আইনি সেবা কর্তৃপক্ষের অন্যতম উদ্দেশ্য। এই লক্ষ্যে যেমন ইতিমধ্যে অনেক কাজ হয়েছে তেমনি কিছু কাজ করা বাকিও রয়ে গেছে। এই ক্ষেত্রে প্যারা লিগ্যাল ভলান্টিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার ক্ষেত্রে প্যারা লিগ্যাল ভলান্টিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আইনের গন্ডির মধ্যে থেকে অনেক কিছুই করা যেতে পারে। বিশেষ করে সবাইকে এই সম্পর্কে সচেতন করা গেলে সমাজ উপকৃত হবে।

অনুষ্ঠানে আইন সচিব বিশ্বজিৎ পালিত বলেন, ত্রিপুরা আইনি সেবা কর্তৃপক্ষ মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করছে, যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে বলেন, জন্মলগ্ন থেকেই ত্রিপুরা আইনি সেবা কর্তৃপক্ষ অনেক ইতিবাচক কাজ করে চলেছে। এই ভূমিকা তাদের অব্যাহত রাখতে হবে। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা আইনি সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ । ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ত্রিপুরা আইনি সেবা কর্তৃপক্ষের উপসচিব হেনা বেগম। অনুষ্ঠানে গার্হস্থ্য হিংসার উপর একটি বই ও দুটি ফ্লিপ চার্ট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্যারা লিগ্যাল ভলান্টিয়ার ও প্যানেলভুক্ত আইনজীবীদের স্মারক ও শংসাপত্র দেওয়া হয়।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top