News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ ট্রফি ফুটবল শুরুতেই “ডার্ক হর্স” ত্রিপুরার অন্ধ্র জয়
Image

সন্তোষ ট্রফি ফুটবল শুরুতেই “ডার্ক হর্স” ত্রিপুরার অন্ধ্র জয়

ত্রিপুরা-‌  ১ (সঞ্জীব )                                                                             অন্ধ্রপ্রদেশ-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। দুরন্ত জয়। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টকে উৎকন্ঠায় রেখে নিজেদের প্রথম ম্যাচে জয় কুলে নিলো ত্রিপুরা। মহারাষ্ট্রের কোলাপুরের অনুষ্ঠিত ৭৭ তম সন্তোষ ট্রফি ফুটবলে। ওই রাজ্যের ছত্রপতি শাউল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা জয় পায় নূণ্যতম গোলে। শুক্রবার যদি নিজেদের উদ্বোধনী ম্যাচে ত্রিপুরা কমকরে ৪-‌০ গোলে জয় পেতো তাহলে অবাক‌ হওয়ার কিছু ছিলো না। শুরু থেকে দাপটের সঙ্গে খেললেও বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে কোচ সহ টিম ম্যানেজমেন্টকে উৎকন্ঠায় রেখেছিলেন চুকথার জমাতিয়া-‌রা। হাইয়ুং জমাতিয়া, মইনুদ্দিন, মনীশ দেববর্মা এবং লাল ভেংগা ডার্লং-‌রা সহজ সুযোগ হেলায় নষ্ট করে দলকে একসময় চাপে ফেলে দিয়েছিলেন। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর ম্যাচের ৮৬ মিনিটে সফলতা পায় ত্রিপুরা। রজনীকান্ত ত্রিপুরার থ্রু চিড়ে ত্রিপুরার হযে জয়সূচক গোলটি করেন সঞ্জীব শীল। এক গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে আরও ব্যবধান বাড়াতে পারতো ত্রিপুরা। কিন্তু দিনের সবথেকে সহজ সুযোগ নষ্ট করেন লাল ভেংগা ডার্লং। খেলা শেষে জয় পেয়ে খুশী ত্রিপুরা দলের সহকারি কোচ আবু তাহের কোলাপুর থেকে টেলিফোনে বলেন, “জয় পেলেও বেশ কযেকটি সুযোগ নষ্ট করে একসময় চাপে ফেলে দিয়েছিলো দলকে ছেলেরা। পরের ম্যাচে যাতে এমন না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে”। ১৫ অক্টোবর ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ আন্দামান ও নিকোবর। এই আন্দামান-নিকোবর কিন্তু আজ প্রথম ম্যাচে ০-৮ গোলে মহারাষ্ট্রের কাছে হেরে অনেকটা পিছিয়ে পড়েছে। গ্রুপের অপর ম্যাচ তেলেঙ্গানা ও লাক্ষাদ্বীপের খেলাটি গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে। প্রসঙ্গত:‌ একসময় আসরে দল পাঠানো নিয়ে দুশ্চিন্তায় ছিলো রাজ্য ক্রিকেট সংস্থা। প্রথমে তৃতীয় সারির ফুটবলারদের নিয়ে গঠন করা হয়েছিলো ত্রিপুরা দল। কিন্তু যাদের বাছাই করা হয়েছিলো তাদের মধ্যে বেশীরভাগই ছিলো শিবিরে গড়হাজির। পরে বাধ্য হয়ে গড়া হয় নতুন দল। এবং শেষ সময়ে বিমানে কোলাপুরে পাঠানো হয়েছিলো ফুটবলারদের।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top