ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। উত্তরাখণ্ড শক্তিশালী দল হলেও ত্রিপুরার মেয়েরা জয়ের ব্যাপারে আশাবাদী। ত্রিপুরার মেয়েরা আগামীকাল খেলতে নামবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। খেলা ইন্দোরে, এস এস ক্রিকেট কমিউন-এ। ৮, ১০ ও ১২ অক্টোবর পর পর তিন রাউন্ডের খেলায় দু-দলের পারফরম্যান্স বিচার-বিশ্লেষণে অনেকটা বিষম পর্যায়ের দল মনে হলেও কোনও দল কাউকে হালকা ভাবে নিতে চাইছে না। উল্লেখ্য, রবিবারে উত্তরাখণ্ড তাদের প্রথম ম্যাচে ৪ উইকেটের ব্যবধানে বেঙ্গলকে হারানোর পর তৃতীয় ম্যাচে ও ছত্রিশগড় কে হারিয়েছে চার উইকেট এর ব্যবধানেই। তবে মাঝে হরিয়ানার কাছে ৪২ রানে পরাজিত হয়েছিল। এদিকে ত্রিপুরার ফলাফল উল্টোটা। প্রথম ম্যাচে হরিয়ানার কাছে নয় উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬০ রানে নাগাল্যান্ড কে পরাজিত করে জয়ের স্বাদ পেয়েছিল। বৃহস্পতিবারে বাংলার কাছে একপ্রকার ধরাশায়ী হয়েছে ২৪১ রানে হেরে। স্বাভাবিক কারণে আগামীকালের ম্যাচে উত্তরাখন্ডের পাল্লা ভারী। তবুও ত্রিপুরার মেয়েরা বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ। বিগত তিনটি ম্যাচের ত্রিপুরা দলের ক্রিকেটারদের ভুল ত্রুটি গুলো শুধরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বিরতির দিনগুলোতে। মাঠে ঠিক সময়ে খেলোয়াররা কেমন খেলে তাই দেখার বিষয়।

মহিলা ক্রিকেটে জয়ের প্রত্যাশায় ত্রিপুরা আজ উত্তরাখণ্ডের মুখোমুখি
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















