News Flash

  • Home
  • দিনের খবর
  • চিটফান্ডের টাকা ফেরতের দাবিতে মিছিল ক্যানিংয়ে
Image

চিটফান্ডের টাকা ফেরতের দাবিতে মিছিল ক্যানিংয়ে

ক্যানিং, ১২ অক্টোবর (হি.স.) : অল বেঙ্গল চিটফান্ড সাফারারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে একটি মিছিল হয় ক্যানিংয়ে। বৃহস্পতিবার ক্যানিং রেলমাঠ থেকে এই মিছিল ক্যানিং শহর প্রদক্ষিণ করে।

সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ডাকে এদিন ক্যানিংয়ে মিছিল হয়। মূলত চিটফান্ডের টাকা ফেরতের দাবিতেই এই মিছিল অনুষ্ঠিত হয় এদিন। দীর্ঘদিন ধরে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কোন উদ্যোগ সরকারি ভাবে নেওয়া হচ্ছে না। এদিকে চিটফান্ড সংস্থাগুলির সম্পত্তি, ব্যাঙ্ক একাউন্ট সবই বাজেয়াপ্ত করে রেখেছে সরকার। তবুও যে সমস্ত গ্রাহকরা টাকা পান তাঁদেরকে কোন টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত যাতে সেই উদ্যোগ নেওয়া হয় সেই দাবিতেই এদিন বিক্ষোভ মিছিল করেন সংগঠনের সদস্যরা।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top