News Flash

  • Home
  • খেলা
  • মহারাষ্ট্রের কোলাপুরে সন্তোষ ট্রফিতে ত্রিপুরা – অন্ধ্রপ্রদেশ মুখোমুখি আজ
Image

মহারাষ্ট্রের কোলাপুরে সন্তোষ ট্রফিতে ত্রিপুরা – অন্ধ্রপ্রদেশ মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর।। প্রস্তুতি চূড়ান্ত।  মহারাষ্ট্রের কোলাপুরে আগামীকাল থেকে শুরু হচ্ছে সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের এফ-গ্রুপের খেলা। ইতোমধ্যে ৮ অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে। সারাদেশের ৩৬ টি দলের মধ্যে এই টুর্নামেন্ট। ছটি গ্রুপে খেলা। প্রতিটি গ্রুপে ছয়টি করে দল। গ্রুপ পর্যায়ে খেলার পর প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটো দলকে নিয়ে হবে মূল পর্বের খেলা। ইতোমধ্যে ৮ অক্টোবর থেকে গ্রুপ সি ও ডি-এর খেলা দিয়ে শুরু হলেও ১০ অক্টোবর শুরু হয়েছে গ্রুপে এ ও বি-এর খেলা।‌ একইভাবে আগামীকাল থেকে শুরু হচ্ছে গ্রুপ ই এবং এফ-এর খেলা। ‌ শেষ মুহূর্তে গড়া দল ত্রিপুরার ছেলেরা বিমানে মহারাষ্ট্রের কোলাপুরে পৌঁছেছে। আজ খেলোয়াড়রা নিজেদের মধ্যে একটু প্র্যাক্টিসও করে নিয়েছে। আগামী কাল সকাল আটটায় অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ত্রিপুরার ছেলেরা মাঠে নামবে। তবে এর আগে সকাল পাঁচটায় একই গ্রুপের আন্দামান ও নিকোবর খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে। দুপুর বারোটায় তেলেঙ্গানা খেলবে লাক্ষা দ্বীপের বিরুদ্ধে। উল্লেখ্য, ইতোমধ্যে গ্রুপ-এ থেকে কেরালা, গ্রুপ-বি থেকে পশ্চিমবঙ্গ, গ্রুপ-সি থেকে মনিপুর এবং গ্রুপ-ডি থেকে আসাম মূল পর্বের লক্ষ্যে এগিয়ে রয়েছে। আগামীকাল ত্রিপুরার প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশের ইতিহাস কিন্তু দারুন। ১৯৬৫-৬৬ সালে অন্ধ্রপ্রদেশ একবার সন্তোষ ট্রফি ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। এর আগের মরশুমে ১৯৬৩-৬৪ সালে রানার্স আপ খেতাব পেয়েছিল। এদিকে, অনেক জল্পনা-কল্পনার শেষে সন্তোষ ট্রফির জন্য ত্রিপুরা দল গঠন করা হয়েছে বলে আগের থেকেই ফুটবলপ্রেমীরা ধরে নিচ্ছেন ত্রিপুরা দল এবার তেমন পারফরম্যান্স করতে পারবেনা। এরপরও খেলোয়াড়রা ভালো খেলা দেখানোর জন্য চেষ্টা করবে বলে কথা দিয়েছে। সাফল্যের আশাবাদী ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এবং কোচও।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top