News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রেনে করে বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করল ১০০ টি শুকর
Image

ট্রেনে করে বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করল ১০০ টি শুকর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর: ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে ত্রিপুরায় প্রবেশ করল ১০০ টি শুকর।  রাজ্যের ক্ষেত্রে এটি বেআইনি বলে জানালেন এ আর ডি ডির ডেপুটি ডাইরেক্টর ডক্টর রাধেশ্যাম দাস।  তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের কড়া নির্দেশ বহি:রাজ্য থেকে শূকর এই রাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ বহি:রাজ্যের শূকরগুলির মধ্যে  যে রোগের হাতছানি রয়েছে তাতে আক্রান্ত হলে রাজ্যের শুকর ফার্মগুলি ধ্বংস হয়ে যাবে। কিন্তু  বুধবার রাতে দিল্লি থেকে আগত ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ১০০এর উপরে শুকর নিয়ে রাজ্যে  প্রবেশ করেছে। খবর পেয়ে এ আর ডি ডি র ডেপুটি ডাইরেক্টর ডক্টর রাধেশ্যাম দাস প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন এবং আরপিএফ এর সাথে যোগাযোগ করেন। কিন্তু সময় কম থাকার কারণে শুকর গুলি আগরতলায় চলে যায় বলে খবর। তিনি জানান আগরতলা যাওয়ার পর এই শুকরগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বহিরাজ্য থেকে শুকর আশা এখানে পুরোপুরি নিষিদ্ধ।

এদিকে রেলে করে শুকর আসার ঘটনা এই প্রথমবারের মতো দেখলো রাজ্যবাসী। বহি:রাজ্যে শুকরের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ দেখা দিয়েছে তাই রাজ্য সরকার এর বিরুদ্ধে কঠোর নির্দেশ জারি করেছে। সরকারি নিয়ম অনুযায়ী বহিরাজ্য থেকে এখন কোন শুকর আসলে সেগুলিকে পুশ ব্যাক্ করে দেওয়ার নিয়ম রয়েছে। এদিকে যারা সরকারি ঋণ গ্রহণ করে শূকরের ফার্ম চালাচ্ছেন তারা রাজ্যে এইভাবে শুকর প্রবেশে আতঙ্কিত হয়ে পড়েছে। যদি কোনভাবে সেই শুকরগুলি থেকে তাদের ফার্মের শুকরও সংক্রামিত হয় তাহলে মড়ক লেগে যাবে এবং ব্যবসায়ীরা ঋণের টাকা দিতে না পেরে পথে বসে যাবে। উল্লেখ্য সরকারি ঋণ গ্রহণ করে অনেকেই এই রাজ্যে শুকর পালনের মাধ্যমে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছে। এই ঘটনায় তাদের মধ্যেও ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top