News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…বিহার ট্রেন দুর্ঘটনা : মৃত্যু অসমের মেয়ে শদিয়ার মা ও শিশুকন্যার, শোক ব্যক্ত মুখ্যমন্ত্রীর
Image

আপডেট…বিহার ট্রেন দুর্ঘটনা : মৃত্যু অসমের মেয়ে শদিয়ার মা ও শিশুকন্যার, শোক ব্যক্ত মুখ্যমন্ত্রীর

শদিয়া (অসম), ১২ অক্টোবর (হি.স.) : বুধবার রাত প্ৰায় ৯:৩৫ মিনিট নাগাদ বিহারের রঘুনাথপুরে আনন্দবিহার-কামাখ্যা নৰ্থ-ইস্ট এক্সপ্ৰেস দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত শদিয়া-কন্যা ঊষা ভাণ্ডারি (৩৩) ও তাঁর শিশুসন্তান আট বছরের মেয়ে আকৃতি ভাণ্ডারির। এদিকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি নিহতদের আত্মার চিরশান্তি প্রার্থনা করে তাঁদের পরিবারবর্গের প্রতি সংবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

শদিয়ায় ঊষাদেবীর মৃতৃগৃহে তাঁর ছোট বোনের কাছে জানা গেছে, আজ সকাল প্রায় ছয়টা নাগাদ নিহতদের তালিকায় দিদি ঊষা ভাণ্ডারি ও তাঁর মেয়ে আকৃতির মৃত্যুসংবাদ পেয়ে পরিবার ও গোটা এলাকা শোকে ভেঙে পড়েছে। দুর্ঘটনার খবর তাঁরা গতকাল রাত প্রায় ১০টা নাগাদ শুনেছেন। খবর শোনার পর থেকে তাঁরা বেজায় উদ্বিগ্ন ছিলেন। কেননা, ওই ট্রেনে একই পরিবারের চার সদস্য ঊষাদেবী ও তাঁর ছোট ভাই দীপক ভাণ্ডারি এবং দুই মেয়ে আদিতি ও আকৃতি ছিল। তিনি জানান, তাঁর দিদি ঊষার বিয়ে হয়েছে নেপালে। সেই সুবাদে তাঁরা নেপালে স্বামীগৃহে থাকতেন। স্বামী কর্মসূত্রে থাকেন দিল্লি। সম্প্রতি ঊষা ভাণ্ডারি তাঁর মেয়েকে নিয়ে নিউ জলপাইগুড়ি হয়ে দিল্লি গিয়েছিলেন।

বোন জানান, দিল্লি থেকে নিউ জলপাইগুড়ি হয়ে নেপালে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনার আগে দিদি ঊষা ভাণ্ডারির সঙ্গে মোবাইল ফোনে তাঁদের কথা হয়েছে। কিন্তু এর পর আর কথা হয়নি। দুর্ঘটনার খবর পাওয়ার পর বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু মোবাইল সুইচঅফ পাওয়া গিয়েছিল।

এদিকে অন্য সূত্রের খবর, ইতিমধ্যে বিহার থেকে নিহতদের মরদেহ অসমে তাঁর পিতৃগৃহে নিয়ে আসার ব্যবস্থা চলছে।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top