News Flash

Image

৭৬০ বোতল বিলেতি মদ উদ্ধার,  আটক দুই 

আগরতলা, ১২ অক্টোবর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে রামনগর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে এক ই-রিক্সা থেকে বিপুল পরিমাণে বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

জানা গেছে, গোপন সংবাদের সূত্রে রামনগর ফাঁড়িতে খবর আসে টিআর০১জি৪২১৫ নম্বরের ই-রিক্সা করে প্রচুর পরিমাণ অবৈধ বিলেতি মদ পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে প্রগতি রোডে ই-রিক্সাকে আটক করে তল্লাশি চালিয়েছে। তল্লাশিতে ৭৬০ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। সাথে কাজল চন্দ্র দাস ও নয়ন দাস নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top