News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত মহাসাগরকে মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক স্থান হিসাবে বজায় রাখা গুরুত্বপূর্ণ : এস জয়শঙ্কর
Image

ভারত মহাসাগরকে মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক স্থান হিসাবে বজায় রাখা গুরুত্বপূর্ণ : এস জয়শঙ্কর

কলম্বো, ১১ অক্টোবর (হি.স.): ভারত মহাসাগরকে মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক স্থান হিসাবে বজায় রাখা গুরুত্বপূর্ণ। বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন’-এর মন্ত্রী পরিষদের ২৩-তম বৈঠকে যোগ দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “স্থিতিশীল, সমৃদ্ধ, শক্তিশালী এবং স্থিতিস্থাপক একটি ভারত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলার চেষ্টা করবে ভারত।” তিনি বলেছেন, ভারতের অগ্রাধিকারগুলি স্পষ্ট, স্থিতিশীল, সমৃদ্ধ, শক্তিশালী এবং স্থিতিস্থাপক একটি ভারত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলার চেষ্টা করবে ভারত এবং ভারত মহাসাগরকে একটি মুক্ত, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক স্থান হিসাবে বজায় রাখা গুরুত্বপূর্ণ।”

মন্ত্রী পরিষদের এই বৈঠকে এদিন ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন’-এর সাম্প্রতিক কাজকর্ম এবং ভবিষ্যত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “ভারত মহাসাগরীয় অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি এবং সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখার জন্য ভারত নিজস্ব দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখবে।” জয়শঙ্করের কথায়, “আগামী দুই বছরের জন্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-এর সহ-সভাপতি হিসাবে, ভারত এই গতিশীল গ্রুপিংয়ের প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের প্রাতিষ্ঠানিক, আর্থিক এবং আইনি কাঠামোকে শক্তিশালী করতে সদস্য রাষ্ট্রগুলির সাথে কাজ করবে।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top