News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাঁদার জুলুম থেকে বাঁচতে গিয়ে  এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালালো গাড়ি, আহত বৃদ্ধ 
Image

চাঁদার জুলুম থেকে বাঁচতে গিয়ে  এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালালো গাড়ি, আহত বৃদ্ধ 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ অক্টোবর: দুর্গাপূজার চাঁদা আদায়কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক জুলুমের গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। বিশেষ করে রাস্তায় যানবাহন আটক করে যানবাহনের চালকের কাছ থেকে মোটা অংকের টাকা দুর্গাপূজার চাঁদা হিসেবে আদায় করছে একাংশের পূজা উদ্যোক্তা ও ক্লাবের সদস্যরা। তাতে রীতিমতো অতিষ্ঠ যানবাহনের চালকরা। 

উত্তর ত্রিপুরা জেলায় পূজার চাঁদার জুলুম সীমা ছাড়িয়েছে বলে অভিযোগ মিলেছে। রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা তুলছে দেখে, এক গাড়ির চালক চাঁদার জুলুম থেকে বাঁচতে গাড়ি নিয়ে পালাতে গিয়ে বিপত্তি ঘটায়। রাস্তায়  ষাট ঊর্ধ্ব এক বৃদ্ধকে ধাক্কা মেরে চলে যায়। এতে গুরুতর আহত হন নিবাস খন্দ নামে এক বৃদ্ধ। আহতের বাড়ি রাজনগর গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ধর্মনগর থানা এলাকার আনন্দবাজার অফিস টিলা এলাকায়।

এ নিয়ে রাজ্যের বিভিন্নস্থানে নানা অঘটন ঘটে চলেছে। প্রশাসন পূজার চাঁদা আদায়ের জন্য বেশ কিছু নিয়ম-নীতি নির্ধারণ করে দিলেও একাংশ ক্লাব ও পূজা উদ্যোক্তারা তা মেনে চলছেনা। দুর্গাপূজার আর হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। পূজার দিনক্ষণ যত এগোচ্ছে ততই ক্লাবগুলির একাংশের চাঁদা আদায়ে বল প্রয়োগের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ প্রশাসন কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে সাধারণ মানুষজনদের কাছ থেকে অভিযোগ উঠেছে। অবিলম্বে পূজার চাদার জোরজবরদস্তি বন্ধ না হলে যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে বলেও বিভিন্ন মহল থেকে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। 

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top