News Flash

  • Home
  • খেলা
  • ফ্লাড লাইট ঘোটালা : দ্রুত সিট গঠন তদন্তে দোষীদের প্রকাশ্যে আনার আর্জি
Image

ফ্লাড লাইট ঘোটালা : দ্রুত সিট গঠন তদন্তে দোষীদের প্রকাশ্যে আনার আর্জি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। প্রথমেই ধন্যবাদ জানানো হয়েছে মাননীয় উচ্চ আদালতকে। কারণ উচ্চ আদালত সম্প্রতি এক রায়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধিকৃত এমবিবি স্টেডিয়ামে ফ্লাডলাইট কেলেঙ্কারি নিয়ে “সিট” গঠনের অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তথা সিট অনতিবিলম্বে তদন্তকার্য শুরু করবে বলে তাঁরা প্রত্যাশী। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুমোদিত ক্রিকেট ক্লাবসমূহ ও মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উচ্চ আদালতকে এ বিষয়ে অভিনন্দন জানিয়ে টিসিএ-তে ঘটে যাওয়া আরও অনেক দুর্নীতির অভিযোগ তথ্য সহযোগে তুলে ধরা হয়। আহ্বায়ক সেবক ভট্টাচার্য সঙ্গে আরও ১২ জন প্রতিনিধিকে নিয়ে সাংবাদিক সম্মেলনে আদালতের রায় অনুযায়ী যথোপযুক্ত ৩ সদস্য বিশিষ্ট সিট গঠন করে তার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করতে অনুরোধ জানান। সাংবাদিক সম্মেলনে শ্যামল ভট্টাচার্য, উপানন্দ দেববর্মা সহ অনেকেই উপস্থিত ছিলেন। তদন্তকার্য সম্পাদনে গঠিত হতে যাওয়া সিট তথা বিশেষ তদন্তকারী দল অবশ্যই যে-কোনও ধরনের প্রভাব মুক্ত থাকে সেটাও প্রত্যেক ক্রিকেটপ্রেমী এবং ক্লাব ও মহকুমার অনুরোধ থাকবে। অনুমোদিত একটা মাত্র ক্লাব এবং একটি মাত্র সাব ডিভিশন কাগজে কলমে তাঁদের সঙ্গে নেই, তবে ওই ক্লাব ও সাব ডিভিশনের একাধিক সদস্য বিভিন্ন সময়ে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং বুদ্ধি পরামর্শে মতামত পোষণ করছেন বলে উল্লেখ করেছেন। এমবিবি স্টেডিয়ামে ফ্লাড লাইট কেলেঙ্কারি সম্পর্কিত তথ্যসম্ভার উপস্থাপন করতে গিয়ে উল্লেখ করেন ১ কোটি ৫৩ লক্ষ ৪০ হাজার টাকার সম গুণমানের টেন্ডার উপেক্ষা করে ১৬ কোটি টাকা মূল্যের টেন্ডারকে কেন কাজের বরাত দেওয়া হয়, এটা যেমন রহস্যাবৃত। তেমনি আর্নেস্ট মানি অর্থনৈতিক হিসেব অনুযায়ী ৩২ লক্ষ টাকা হওয়ার স্থলে মাত্র ৫ লক্ষ টাকা কেন ধরা হয়েছে, সেটাও প্রশ্ন। নির্দিষ্ট সময়ের আগে ডিপোজিট মানি তুলে নেওয়া, ফ্লাড লাইট দেখভালের জন্য এক ব্যক্তির সঙ্গে প্রতি মাসে ২ লক্ষাধিক টাকা বেতনে বার্ষিক ২৫ লক্ষ টাকা চুক্তি সাপেক্ষে খরচ দেখানো, টিসিএ-র সর্বশেষ বাজেটে ফ্লাড লাইট বিষয়ক খরচের উল্লেখ না থাকার কারণে প্রথমবারের মতো বাজেট পাশ না হওয়ার বিষয়েও তাঁরা আশ্চর্যান্বিত। ‌ বিলোনিয়া থেকে বছর পিছু ১০-১১ লক্ষ টাকার যোগান পাশাপাশি বিলোনিয়াতে ক্রিকেট আসর বাবদ ২৪ লক্ষ টাকা খরচের হিসেবে উল্লেখ, ধর্মনগরে স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে ডেকোরেশন বাবদ ১৮ লক্ষ টাকা, সাউন্ড সিস্টেম বাবদ ৯ লক্ষ ২০ হাজার টাকা, সুইটস ডিস্ট্রিবিউশন বাবদ ২২ লক্ষ (হিসাবে উল্লেখ নেই) সব মিলে ৫২ লক্ষ টাকা খরচ দেখানো, সবই রহস্যাবৃত। একটি বহুজাতিক সংস্থা কর্তৃক আই পি এল ধাঁচে মহিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পরিপ্রেক্ষিতে ওই সংস্থা প্রদত্ত অর্থের কোন হিসেব বাজেটে উল্লেখ নেই। সামগ্রিক প্রেক্ষাপটে টিসিএ অফিসেও ঘুঘুর ভাষা রয়েছে বলে তাঁদের অভিমত। সিট যখন তদন্তে নামবে এই বিষয়গুলোও যেন তদন্তে উঠে আসে, তারও অনুরোধ থাকবে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে, আগামী দিনে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নতুন করে এপেক্স কাউন্সিল গঠনের মাধ্যমে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ত্রিপুরার ক্রিকেটারদের পৌঁছানোর লক্ষ্যে টিসিএ-কে মূল টার্গেট ধরে কাজ করতে হবে বলে তাঁদের অভিমত। আদালতের রায় মোতাবেক অনতিবিলম্বে টিসিএ-র প্রশাসনিক বিষয়ে তদন্তের জন্য “সিট” গঠন করা এবং তদন্তকার্য শুরু করে প্রকৃত দোষীদের প্রকাশ্যে এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আর্জি রয়েছে তাঁদের।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top