লাল বাহাদুর: ২
রামকৃষ্ণ ক্লাব: ২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। স্বপ্ন চূর্ণ দুই দলেরই। চ্যাম্পিয়ন অধরার বিষয়টা আগেই নিশ্চিত ছিল দুই দল। রানার্স আপের কিঞ্চিৎ প্রত্যাশা নিয়ে আজ মাঠে নেমেছিল। প্রতিপক্ষকে অন্ততপক্ষে বড় ব্যবধানে হারাতে পারলে রানার্স হওয়ার আশাটুকু জিইয়ে রাখতে পারতো। কিন্তু
আফসোস। সব আশা আজ মাটিতে মিশে গেল। এবারের মত স্বপ্নচূর্ণ দুদলের জন্যই। উমাকান্ত ময়দানে মঙ্গলবার রামকৃষ্ণ বনাম লালবাহাদুরের ম্যাচের পর দুদলের কোচের মুখেই শোনা গেল আফসোস। রানার্স আপের দৌড় থেকে ছিটকে গেল দু দলই। কেননা সুপারের এটাই দুদলের শেষ ম্যাচ ছিল। যে কোনো দলই যদি জয়লাভ করতো তাহলে একটা সম্ভাবনা ছিল রানার্স আপের। উল্টো ম্যাচটা ২-২ গোলে ড্র হয়ে গেল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সুপার ডিভিশন ফুটবলের পঞ্চম ম্যাচে আজ, মঙ্গলবার লাল বাহাদুর ব্যায়ামাগার বনাম রামকৃষ্ণ ক্লাবের খেলাটি দুই-দুই গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। চ্যাম্পিয়ন রানার্সের আশাকে দূরে সরিয়ে রামকৃষ্ণ ক্লাব ও লাল বাহাদুর ব্যয়ামাগার যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে এবার মরসুম শেষ করেছে। মাঠে আজ দু দলের স্ট্রাইকাররাই ব্যাপক পরিমানে গোলের সুযোগ হাতছাড়া করলো। তাই ম্যাচের হাল এমন হলো বলেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি এই আফসোস করলেন দু দলের কোচই। লালবাহাদুরের কোচ সুজিত ঘোষের অভিমত, এই ম্যাচে কম করে ও সাত গোল দিতে পারতো তার দল। কিন্তু হলো না। একই কথা বললেন রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায়। এবছর আর লীগে রানার্স আপের সন্মান পাওয়া সম্ভব হলো এই দুই দলের।



















