News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত এলাকায় পর পর ডাকাতের হানা, তদন্তে পুলিশ
Image

সীমান্ত এলাকায় পর পর ডাকাতের হানা, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৯ অক্টোবর : একের পর এক ডাকাতির ঘটনা রাজ্যে। পিস্তল দেখিয়ে বাড়িতে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করছে ডাকাতের দল।
রবিবার রাতে সোনামুড়ার খেদাবাড়ি এলাকায় পিস্তল দেখিয়ে ডাকাত দল হানা দেয় এক গৃহস্থের বাড়িতে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রামের মানুষ। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  
এই ঘটনার ঠিক আগের দিন অর্থাৎ শনিবার রাতেও আগ্নেয়াস্ত্র নিয়ে মানিক্যনগরের এক বাড়িতে ডাকাত দল হানা দেয়। ঘটনাটি ঘটে কলমচৌড়া থানাধীন মানিক্যনগর পূর্বপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার গভীর রাতে সোনামুড়া থানার অন্তর্গত খেদাবাড়ি এলাকার বিপ্লব মজুমদারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাত দলটি বিপ্লব মজুমদারের বাড়িতে ঢুকে পিস্তল দেখিয়ে বাড়ির মহিলাদেরকে মারধর করে বাড়িতে থাকা স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কে গোটা পরিবারের সদস্যদের চোখে মুখে। ঘটনার বিবরণে পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘরে চারজন ডাকাত স্বশস্ত্র অবস্থায় প্রবেশ করে। তারা বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে তাদের  মারধোর করে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। লুটপাট করে নিয়ে যাওয়ার পর বাড়ির লোকজনদের চিৎকারে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। সোনামুড়া থানার পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে জানা গেছে বাড়ির মালিক বিপ্লব মজুমদার চাকরির সূত্রে বাড়ির বাইরে থাকেন। বাড়ির মহিলারা জানিয়েছেন ডাকাত দলের সবার মুখেই কালো কাপড় বাধা ছিল। যার ফলে তারা কাউকেই চিনতে পারেনি। তবে এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর মুখে সোনামুড়া , বক্সনগর এলাকায় ডাকাতির মত ঘটনা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে টলহদারী এবং আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top