News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উৎসবের প্রাক লগ্নে রাজ্য জুড়ে চুরি ছিনতাইয়ের ঘটনা অব্যাহত
Image

উৎসবের প্রাক লগ্নে রাজ্য জুড়ে চুরি ছিনতাইয়ের ঘটনা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৯ অক্টোবর : ধলাই জেলার আমবাসা সহ  বিভিন্ন এলাকায় নিশিকুটুম্বদের তান্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ। বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও।কালীবাড়িতে চুরি কান্ডের পর আবারো চুরির ঘটনা ঘটলো আমবাসায়। আমবাসা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুজোর প্রাক লগ্নে একের পর এক চুরির ঘটনা ঘটলেও চোরদের ধরতে ব্যর্থ পুলিশ। রবিবার রাতে নিশিকুটুম্বের দল হানা দেয় আমবাসার একটি মোবাইল দোকানে। আমবাসা বাজারের ছায়া  ভ্যারাইটিজ নামে একটি দোকানে হানা দেয় চোরের দল। দোকান থেকে চুরি করে নিয়ে যায়  মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র। দোকানের পেছনের দরজা কেটে প্রবেশ করে চোরেরা।  এরপর দোকান থেকে নিয়ে যায় বেশকিছু মোবাইল রিপেয়ারিং এর জিনিস সহ দুই থেকে তিনটি মোবাইল। দোকান মালিক জানিয়েছেন, রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিল।  সোমবার সকালে এসে দেখতে পায় দোকানের পেছনের দরজা কেটে দোকান থেকে জিনিসপত্র  চুরি গেছে। খবর দেওয়া হয় আমবাসা থানায়। এখন দেখার বিষয় পুলিশ কবে নাগাদ এই চুরির ঘটনা গুলির কিনারা করতে পারে।

Releated Posts

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top