News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমবায়কে শক্তিশালী করতে সরকার গুরুত্ব দিয়েছে : কৃষিমন্ত্রী
Image

সমবায়কে শক্তিশালী করতে সরকার গুরুত্ব দিয়েছে : কৃষিমন্ত্রী

আগরতলা, ৯ অক্টোবর : বাজারগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সমবায়ের একটা বিরাট ভূমিকা রয়েছে। বাজারগুলি সঠিকভাবে পরিচালনার মূল চাবিকাঠি হচ্ছে সমবায় রাজ্যের বর্তমান সরকার তাই সমবায়কে শক্তিশালী করতে গুরুত্ব দিয়েছে। আজ মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ২০২২-২৩ বর্ষের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। তাই সমবায়ের সঙ্গে যত বেশি মানুষকে যুক্ত করা যাবে সমাজ তত উপকৃত হবে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান

মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিস প্রাঙ্গণে আয়োজিত সভার উদ্বোধন করে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বর্তমান সরকার জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সমবায়ের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মানুষকে বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভর করার জন্য রাজ্যের বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে সমবায়ের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিগত সরকারের সময় এই বিষয়টি উপেক্ষিত ছিল। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্য শ্যামল দেবনাথ। সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান নিতাই দেব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শংকর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব প্রমুখ। অনুষ্ঠানের শেষে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড দ্বারা পরিচালিত কাগজের থালা প্রস্তুতকারি কারখানার উদ্বোধন করেন।

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top