News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ৫ রাজ্যেই জয়লাভ করবে বিজেপি : জে পি নাড্ডা
Image

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ৫ রাজ্যেই জয়লাভ করবে বিজেপি : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৫ রাজ্যেই নির্বাচনে জয়লাভ করবে বিজেপি। বড়সড় দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর সোমবার এক্স মাধ্যমে জে পি নাড্ডা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, “বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সমস্ত রাজ্যে সরকার গঠন করবে এবং আগামী ৫ বছরের জন্য জনগণের আশা-আকাঙ্খা পূরণের জন্য দৃঢ় সংকল্প নিয়ে কাজ করবে।”

উল্লেখ্য, সোমবারই রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ-সহ ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, “ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ ও ১৭ নভেম্বর। মধ্যপ্রদেশে ভোটগ্রহণ হবে ১৭ নভেম্বর; মিজোরামে ৭ নভেম্বর, রাজস্থানে ২৩ নভেম্বর এবং তেলেঙ্গানায় ৩০ নভেম্বর। পাঁচটি রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।”

Releated Posts

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top