News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে পূর্ণ শক্তি নিয়ে লড়বে এএপি : কেজরিওয়াল
Image

রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে পূর্ণ শক্তি নিয়ে লড়বে এএপি : কেজরিওয়াল

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে পূর্ণ শক্তি নিয়ে লড়বে আম আদমি পার্টি (এএপি)। জানিয়ে দিলেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে আমরা পূর্ণ শক্তি নিয়ে লড়ব। কেজরিওয়াল আরও বলেছেন, “আমরা সম্পূর্ণ (আম আদমি পার্টি) প্রস্তুত এবং রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে পূর্ণ শক্তি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব।”

উল্লেখ্য, সোমবারই রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ-সহ ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, “ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ ও ১৭ নভেম্বর। মধ্যপ্রদেশে ভোটগ্রহণ হবে ১৭ নভেম্বর; মিজোরামে ৭ নভেম্বর, রাজস্থানে ২৩ নভেম্বর এবং তেলেঙ্গানায় ৩০ নভেম্বর। পাঁচটি রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top