News Flash

  • Home
  • দেশ
  • কামদুনির অভিযুক্তদের মুক্তি, হাজরা মোড়ে বিক্ষোভে কংগ্রেস
Image

কামদুনির অভিযুক্তদের মুক্তি, হাজরা মোড়ে বিক্ষোভে কংগ্রেস

কলকাতা, ৯ অক্টোবর (হি.স.) : ’রাজ্যের গাফিলতিতেই কামদুনির অভিযুক্তরা মুক্তি পাচ্ছে’, এই অভিযোগ তুলে হাজরা মোড়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস। যথাযথ প্রমাণ পেশে রাজ্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনল বিক্ষোভকারীরা।

২০১৩ সালের ৭ জুন এক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে, শিরোনামে উঠে এসেছিল উত্তর ২৪ পরগনার অখ্যাত জনপদ কামদুনি। এক কলেজছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এসেছিল সেখানে। তবে হাইকোর্টের তরফে নির্দেশে জানানো হয়েছে যে, দোষী সাব্যস্ত আনসার আলি মোল্লার ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত সইফুল আলি মোল্লারও ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ফাঁসির সাজা হয়েছিল আমিন আলীর, হাইকোর্টের নির্দেশের পর বেকসুর ছাড়া পেয়েছে সেও। যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে ছাড়া পেয়েছে ইমানুল হক, ভোলানাথ নস্কর এবং আমিনুর ইসলাম।

হাইকোর্টের রায় ঘোষণার পর নির্যাতিতা পরিবারের তরফে বলা হয়, ‘আমরা চেয়েছিলাম দোষীদের যেনও দৃষ্টান্তমূলক শান্তি হোক। বারংবার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া, মেল করা সত্ত্বেও কোনও সদুত্তর আসেনি বলেই অভিযোগ তাঁদের। সরকারের কোনও সদিচ্ছা নেই, এটা তাঁরা মোটেই ভাল চোখে দেখছেন বলেই দাবি করেছেন। নিম্ন আদালতের রায়ই তাঁরা চেয়েছিলেন।

তাঁদের কথায়,’ ৬ জন দোষী, ৬ জনেরই ফাঁসি চেয়েছিলাম। ১০ বছর আন্দোলন চালিয়ে গিয়েছি।’ কিন্তু এই রায়ে সন্তুষ্ট নন বলেই জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। এদিন তাঁরা স্পষ্ট জানিয়েছেন, হাইকোর্টের এই রায় তাঁরা মেনে নিতে নারাজ। তাই সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দেন স্থানীয় প্রতিবাদী টুম্পা কয়াল।

Releated Posts

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026

রাজনৈতিক স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করছে কংগ্রেস ও বিরোধীরা: যোগী

লখনউ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনৈতিক স্বার্থে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল বারবার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নবিদ্ধ করে গণতান্ত্রিক…

ByByNews Desk Sep 27, 2026

‘গুজব’ ঘিরে পাঞ্জাবের আরও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অশান্তি, হাইওয়ে অবরোধ

চণ্ডীগড়, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘গুজব’কে কেন্দ্র করে পাঞ্জাবের জলন্ধরের উপকণ্ঠে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে…

ByByNews Desk Sep 27, 2026

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top