News Flash

  • Home
  • দেশ
  • সিকিমে হড়পা বানে মৃত্যু বেড়ে ৩৪, এখনও খোঁজ নেই কমপক্ষে ১০৫ জনের
Image

সিকিমে হড়পা বানে মৃত্যু বেড়ে ৩৪, এখনও খোঁজ নেই কমপক্ষে ১০৫ জনের

গ্যাংটক, ৯ অক্টোবর (হি.স.) : সিকিমে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। এখনও খোঁজ নেই কমপক্ষে ১০৫ জনের। সোমবার সকালে সিকিম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য দিয়েছে। গত বুধবারের মেঘভাঙা বৃষ্টি এবং লোনাক হ্রদ উপচে বন্যায় বিপর্যস্ত সিকিমে এখনও শুধুই ধ্বংসের ছবি আর হাহাকার। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। সোমবার সকাল দশটা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, সেনা কর্মী-সহ শতাধিক মানুষ নিখোঁজ, সংখ্যাটা ১০৫।

ঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিসে ৮৫ হাজার ৮৭০ জনের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন। ১,৭১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪টি সেতু তলিয়ে গিয়েছে। অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। এদিকে, এখনও বহু পর্যটক সিকিমের মাঙ্গান জেলার লাচেন এবং লাচুং-এ আটকে পড়েছেন। ভারতীয় বিমান বাহিনী এমআই-১৭ হেলিকপ্টার দ্বারা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর জন্য একাধিক প্রচেষ্টা চালাচ্ছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top