নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৮ অক্টোবর : ভগবাননগর ২ নং ওয়ার্ড এলাকায় একটি অস্থায়ী দোকান উচ্ছেদ করা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা আজাদ আলী বিগত এক বছর ধরে ওই এলাকায় পূর্ত দফতরের জায়গার মধ্যে একটি অস্থায়ী দোকান খুলে রেখেছেন। অভিযোগ ওই একই এলাকার এক ব্যক্তি বিগত কয়েক মাস পূর্বে কৈলাশহরের মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ জানান যে আজাদ আলীর অস্থায়ী দোকানটি উনার জায়গার একটি অংশের মধ্যে পড়েছে। তাই জায়গাটি উদ্ধার করার জন্য আবেদন জানান মহকুমা শাসকের কাছে । অভিযোগ মূলে রবিবার কৈলাশহর থানার পুলিশ এবং কৈলাশহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা ঘটনাস্থলে যান এবং আজাদ আলীর সাথে কথাবার্তা বলেন। তবে আজাদ আলীর করুন আর্জি , তিনি অত্যন্ত গরিব। তিনি এই দোকানের উপর নির্ভরশীল। তার দোকানটি কোনো ভাবেই রক্ষা করতে না পেরে একটা সময় তিনি শরীরের মধ্যে পেট্রোল ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করেন। যদিও এলাকাবাসীদের সহযোগিতায় তিনি এই যাত্রায় প্রাণে বেঁচে যান।বর্তমানে আজাদ আলীর দাবি তিনি এই জায়গার থেকে সেই অস্থায়ী দোকানটি সরাবেন না। পাশাপাশি তিনি এও জানান যে পি ডব্লিউ ডির অধীনে রয়েছে সেই জায়গাটি, তাই এই জায়গা উদ্ধারের জন্য কোনো ব্যক্তি বলতে পারেন না। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহন করে তার দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে।

অস্থায়ী দোকান উচ্ছেদকে কেন্দ্র করে চাঞ্চল্য কৈলাশহরে
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















