News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অস্থায়ী দোকান উচ্ছেদকে কেন্দ্র করে চাঞ্চল্য কৈলাশহরে
Image

অস্থায়ী দোকান উচ্ছেদকে কেন্দ্র করে চাঞ্চল্য কৈলাশহরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৮ অক্টোবর : ভগবাননগর ২ নং ওয়ার্ড এলাকায় একটি অস্থায়ী দোকান উচ্ছেদ করা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা আজাদ আলী বিগত এক বছর ধরে ওই এলাকায় পূর্ত দফতরের জায়গার মধ্যে একটি অস্থায়ী দোকান খুলে রেখেছেন। অভিযোগ ওই একই এলাকার এক ব্যক্তি বিগত কয়েক মাস পূর্বে কৈলাশহরের মহকুমা শাসকের কাছে একটি লিখিত  অভিযোগ জানান যে আজাদ আলীর অস্থায়ী দোকানটি উনার জায়গার একটি অংশের মধ্যে পড়েছে। তাই জায়গাটি উদ্ধার করার জন্য আবেদন জানান মহকুমা শাসকের কাছে । অভিযোগ মূলে রবিবার কৈলাশহর থানার পুলিশ এবং কৈলাশহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা ঘটনাস্থলে যান এবং আজাদ আলীর সাথে কথাবার্তা বলেন। তবে আজাদ আলীর করুন আর্জি , তিনি অত্যন্ত গরিব। তিনি এই দোকানের উপর নির্ভরশীল। তার দোকানটি কোনো ভাবেই রক্ষা করতে না পেরে একটা সময়   তিনি শরীরের মধ্যে পেট্রোল ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করেন। যদিও এলাকাবাসীদের সহযোগিতায় তিনি এই যাত্রায় প্রাণে বেঁচে যান।বর্তমানে আজাদ আলীর দাবি তিনি এই জায়গার থেকে সেই অস্থায়ী দোকানটি সরাবেন না। পাশাপাশি তিনি এও জানান যে  পি ডব্লিউ ডির অধীনে রয়েছে সেই জায়গাটি, তাই এই জায়গা উদ্ধারের জন্য কোনো ব্যক্তি বলতে পারেন না। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহন করে তার দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে।

Releated Posts

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top