News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশার সমুদ্রে পাহাড়ি এলাকার যুব সমাজ, পুলিশের কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর
Image

নেশার সমুদ্রে পাহাড়ি এলাকার যুব সমাজ, পুলিশের কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : নেশার সাগরে ভাসছে পাহাড় থেকে সমতল সর্বত্র। এই ভয়ঙ্কর প্রবণতা দূর করা কষ্টকর হয়ে উঠেছে। এজন্য শুধুমাত্র পুলিশ কিংবা সরকার একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস। অন্যথায় সমাজব্যবস্থা আরো ভয়ংকর পরিণতির দিকে ধাবিত হবে।
হেজামারা ব্লক এলাকার পাহাড়ী এলাকা বর্তমানে নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দিন থেকে রাত যুবসমাজ নেশায় বিভোর হয়ে প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে নেশার পয়সা জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে যুবক-যুবতীরা। নেশা কারবারীদের লাগাম টানতে রীতিমতো ব্যর্থ পুলিশ। গোটা উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি ছোট্ট রাজ্য ত্রিপুরা প্রতিদিন ড্রাগসের নেশায় বিলীন হয়ে যাচ্ছে। সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়ার পাশাপাশি ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন নেশা সামগ্রী এখন যুব সমাজের হাতের মুঠোয়। হেজামারা ব্লক এলাকার বরকাঠাল, এসরায়, ডুঙরাকামী, সুরেন্দ্রনগর সমেত বিস্তীর্ণ এলাকার যুবক-যুবতীরা নেশার করাল গ্রাসে ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গেছে। চুরাইবাড়ি চেকপোস্ট দিয়ে নেশা সামগ্রীগুলো রাজ্যে প্রবেশ করার পর শহর থেকে প্রত্যন্ত গ্রামের যুবক যুবতীদের হাতে নাগালে পৌঁছে যাচ্ছে। কিন্তু  এই নেশা কারবারি এবং নেশার রমরমা রুখতে পুরোপুরি ব্যর্থ সিধাই থানার পুলিশ। স্থানীয় মানুষদের দাবি নেশার থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top