News Flash

  • Home
  • দেশ
  • ফের বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ
Image

ফের বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ

বাঁকুড়া,৮ অক্টোবর (হি. স.) বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশঃ ছড়িয়ে পড়ছে। জেলা সদর, গঙ্গাজলঘাঁটির পর এবার ছাতনায় সাংসদের ছবিতে কালি, প্রকাশ্যে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ছাতনার একদল বিজেপি কর্মী ও কর্মকর্তা।

আজ সকালে ছাতনা বাইপাস মোড়ে বিজেপি একতা মঞ্চের ব্যনারে একদল কর্মী ও কর্মকর্তা সুভাষ সরকার দূর হঠো শ্লোগান দিয়ে এলাকা সরগরম করে তোলে। তারা সাংসদের ছবিতে কালি লেপে, টায়ার জ্বালিয়ে তাকে ধিক্কার জানায়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ডাঃ শ্যামসুন্দর মন্ডল, পঞ্চায়েতে বিজয়ী বিজেপি সদস্য ও প্রাক্তন মন্ডল সভাপতি অশোক বিদ, অনুপ ঘোষাল, সংখ্যালঘু নেতা শেখ সিরাজ, দেবীদাস চক্রবর্তী, উত্তম চঁন্দ, উত্তম মন্ডল সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।
বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি অশোক বিদ বলেন, ২০১৯সালে আমরা সুভাষদাকে জেতাতে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু জেতার পর তিনি সাপের পাঁচ পা দেখছেন। কর্মীদের কোনও পাত্তাই দিচ্ছেন না, একমাত্র যারা তাকে স্যার স্যার করে, তেল মারতে পারে তাদের নিয়ে দল পরিচালনা করছেন, নতুন ছেলেদের বিরুদ্ধে মামলা করেছেন।এরকম চলতে থাকলে দলেরই ক্ষতি হবে। আসলে তিনি রাইপুরের এক দালালের পরামর্শ মতো কাজ করছেন।আমাদের মনে হয় এখানে টাকার লেনদেন রয়েছে।এছাড়াও তৃনমূলের সঙ্গে গটআপ করে বাঁকুড়া র আসন টি তৃনমূল কে উপঢৌকন দিতে চাইছেন।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top