News Flash

  • Home
  • দেশ
  • তলব সত্বেও ইডি দফতরে এলেন না অভিষেকের বাবা
Image

তলব সত্বেও ইডি দফতরে এলেন না অভিষেকের বাবা

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.) : তলব সত্বেও ইডি দফতরে হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্ডস কাণ্ডে তাঁকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। কিন্তু শনিবার তদন্তকারী সংস্থার কাছে হাজির হননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাবা। আইনজীবী মারফত তিনি তদন্তকারীদের জানিয়েছেন, বিশেষ কারণে এদিন উপস্থিত থাকতে পারবেন না।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অমিতের কাছে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল। নিজে সশরীরে হাজিরা না দিলেও আইনজীবীর মারফত ইডি-র কাছে তিনি সেই নথি পাঠিয়েছেন। ইডি সূত্রে খবর সব মিলিয়ে ১২০০ পাতার নথি পাঠিয়েছেন তৃণমূল সাংসদের বাবা। তাঁকে ফের ডাকা হতে পারে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। আপাতত তাঁর পাঠানো নথি খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা।

অন্যদিকে, অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কেও একই মামলায় শুক্রবার তলব করে ইডি। কিন্তু তদন্তকারীদের সামনে তিনি হাজির হননি। সূত্রের খবর, ইডি-র কাছে ১০০০ পাতার নথি পাঠিয়েছেন অভিষেকের মা। সেই নথিও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ১১ অক্টোবর তলব করা হয়েছে। তিনি ইডি-র সামনে হাজির হন কি না, সেটাই এখন দেখার।

এই মামলায় ৩ অক্টোবর তলব করা হয় অভিষেককেও। দলীয় কর্মসূচির জন্য তিনি হাজিরা দেননি। ফের তাঁকে ৯ অক্টোবর তলব করা হয়। সেই তলবকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন অভিষেক। সেই মামলা আদালতে এখন বিচারাধীন।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর উঠে আসে অভিষেকের সংস্থাল লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। সম্প্রতি সেখানে অভিযান চালান। সেখানে থেকে বেশ কিছু তথ্য উদ্ধার করা হয়। সেই তথ্যের পরিপ্রেক্ষিতেই এই তলব বলে জানা গিয়েছে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top