ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। জোলাই বাড়িতে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে। আগামীকাল প্রথম সেমিফাইনালে, বেলা ২ টায় জোলাইবাড়ি দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে, মুখোমুখি হবে লাভামনি ফুটবল একাদশ, কলসীমুখ ও শক্তিশালী লক্ষীছড়া ফুটবল একাদশ। এদিকে আগামীকাল খেলা দেখার জন্য যে টিকিটের ব্যবস্থা করা হয়েছিল, অগুনিত ফুটবল প্রেমী দর্শকদের কথা মাথায় রেখে, উদ্যোক্তাদের তরফ থেকে তা বাতিল করা হলো। আগামী ৯ তারিখ দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেবে বনকুল ফুটবল একাদশ ও অলহিরো ফুটবল একাদশ। আগামী ১২ তারিখ ফাইনাল খেলা হবে। চ্যাম্পিয়ণ দল পাবে ৫০ হাজার ও রানার্সআপ দল পাবে ৩০ হাজার, সঙ্গে থাকবে সুদৃশ্য ট্রফি সহ নানা পুরুষ্কার। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।
2023-10-07

