News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকা ধর্ষনকান্ডে আসামীকে কুড়ি বছরের সশ্রম কারাদন্ড ঘোষণা করল আদালত
Image

নাবালিকা ধর্ষনকান্ডে আসামীকে কুড়ি বছরের সশ্রম কারাদন্ড ঘোষণা করল আদালত

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৬ অক্টোবর: কৈলাসহরে নাবালিকা ধর্ষনকান্ডে আসামীকে কুড়ি বছরের সশ্রম কারাদন্ড ঘোষণা করল আদালত।  ঘটনা সম্পর্কে সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় জানিয়েছেন, ২০২১ সালের ১৪ মার্চ দুপুরে কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকা কোনো এক কাজে পাশের বাড়িতে যায়। পাশের বাড়িতে যাওয়ার পর মোহম্মদ আলী নামে এক যুবক  নাবালিকাকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এই ঘটনা নাবালিকার নিজ ভাইও দেখে ফেলে। পরবর্তী সময়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে কৈলাসহরের মহিলা থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। ছয়জনের বিরুদ্ধে পসকো আইনে মামলা গ্রহ্ন করে শুরু হয় তদন্ত। মামলার তদন্তকারী পুলিশ অফিসার ঘটনার তিনদিনের মধ্যেই অভিযুক্ত মোহম্মদ আলীকে গ্রেফতারও করে। এই মামলাটি কৈলাসহরের স্পেশাল কোর্টের বিচারপতি অমরেন্দ্র কুমার সিং-এর অধীনে চলছিলো। এই মামলায় একুশ জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেছে আদালত। ছয়জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে তেমন কোনো প্রমান না মেলায় বেকসুর খালাস হয়। তবে মূল অভিযুক্ত মোহম্মদ আলীর বিরুদ্ধে শারীরিক পরীক্ষা, ফরেনসিক টেস্টে এবং ডি.এন.এ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার আসামী মোহম্মদ আলীকে আদালত কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেন। অন্যথায় আরও তিন বছরের জেল খাটতে হবে বলে জানান আইনজীবী সন্দীপ দেবরায়।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top