ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। সুপার লিগে প্রথম জয় ফরোয়ার্ড ক্লাবের দোরগোড়ায়। সিনিয়র ডিভিশন সুপার লিগ ফুটবলে গোলের খরা কাটিয়ে ফরোয়ার্ড ক্লাব প্রথম জয়ের স্বাদ পেতে চলেছে। তবুও ১৪ মিনিটের খেলা যেহেতু বাকি, তাই বলতেই হচ্ছে ফরোয়ার্ডের জয় এখন শুধু সময়ের অপেক্ষায়। লীগ পর্যায়ে সাক্ষাৎকারের মতো সুপার লিগেও “গুরু” এক ধাপ এগিয়ে রয়েছে “শিষ্য” থেকে। ৭৬ মিনিটের খেলা অতিক্রান্ত। ইতোমধ্যে এক গোলে লিড ফরোয়ার্ড ক্লাব। খেলার বাকি ১৪ মিনিট। মন্দালোকের কারণে রেফারি দিনের খেলা শেষ করতে বাধ্য হন। ঘোষণা দিতে হয় অবশিষ্ট ১৪ মিনিটের খেলা আগামীকাল সকাল আটটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল এখন সুপার লিগ পর্যায়ে উন্নীত। তৃতীয় ম্যাচে, আজ শুক্রবার ফরোয়ার্ড ক্লাব ও রামকৃষ্ণ ক্লাবের খেলাটি নির্ধারিত সময়ের শুরু হলেও বৃষ্টিস্নাত বিকেল এবং মন্দালোকের কারণে ৭৬ মিনিট নাগাদ রেফারি দিনের খেলা “অফ” করে দেন। এর মধ্যে ফরওয়ার্ড ক্লাব এক-শূন্যতে এগিয়ে রয়েছে। আগামীকাল সকালে অবশিষ্ট ১৪ মিনিটের খেলা শেষেই ম্যাচের ফলাফল নিশ্চিত হওয়া যাবে। পক্ষান্তরে রাখাল শীল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালের মতো রামকৃষ্ণ ক্লাবের ছেলেরা শেষ ১৪ মিনিটেও ভালো খেলে গোল পরিশোধের পাশাপাশি সাফল্যের লক্ষ্যে সকালে মাঠে নামার মানসিক প্রস্তুতি নিচ্ছে।

জয়ের স্বাদ ফরোয়ার্ডের দোরগোড়ায় কাম-ব্যাকে মরিয়া রামকৃষ্ণ ক্লাবও
Tags:
Releated Posts
রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় উদ্ধার জাতীয় প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী, খুনের সন্দেহে তদন্ত
নয়াদিল্লি, ৩১ মে (আইএএনএস): জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী-র রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া মহল ও উত্তরপ্রদেশের…
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত
কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…


















