ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। ত্রিপুরার মেয়েরা আগামীকাল অন্ধ্রের মুখোমুখি হচ্ছে। রাজ্য দলের ফুটবলারদের লক্ষ্য একটাই। গ্রুপ লীগে প্রথম ম্যাচে চন্ডিগড় কে হারানোর মতো দ্বিতীয় ম্যাচেও প্রাধান্য বিস্তার করে খেলে জয়ের ধারা অব্যাহত রাখা। রক্ষণভাগ শক্ত রেখে আক্রমণ ভাগের খেলোয়াড়রা গোলের সন্ধানে সুযোগ খুঁজতে থাকলে কার্যত সাফল্য চলে আসতে পারে। জাতীয় জুনিয়র গার্লস ফুটবলে গ্রুপ লীগে ত্রিপুরা আপাতত শীর্ষে রয়েছে। প্রথম ম্যাচে চন্ডিগড়কে ৩-০ গোলে হারিয়ে রাজ্য দলের খেলোয়ারদের মনোবল যথেষ্ট তুঙ্গে। বৃহস্পতিবার দিনের অপার খেলায় অন্ধ্রপ্রদেশ তিন-এক গোলে পন্ডিচেরিকে হারিয়ে একটু এগিয়ে রয়েছে। অন্ধ্রের মেয়েদেরও ইচ্ছে রয়েছে সাফল্য অর্জনের। ওমেদ স্টেডিয়ামে আগামীকাল কোন্ দল কেমন খেলে তারই অপেক্ষায়। উল্লেখ্য আগামীকাল অপর ম্যাচে পন্ডিচেরি খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে।

জাতীয় জুনিয়র গার্লস ফুটবলে ত্রিপুরা আজ অন্ধ্রের মুখোমুখি
Tags:
Releated Posts
রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় উদ্ধার জাতীয় প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী, খুনের সন্দেহে তদন্ত
নয়াদিল্লি, ৩১ মে (আইএএনএস): জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী-র রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া মহল ও উত্তরপ্রদেশের…
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত
কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…


















