News Flash

Image

ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের ডেপুটেশন

আগরতলা, ৬ অক্টোবর : শুক্রবার দশ দফা দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি টিএফডিপিসি র ম্যানেজিং ডিরেক্টরের নিকট এক ডেপুটেশন প্রদান করেন।এদিন সার্কিট হাউস থেকে মিছিল করে তারা এই ডেপুটেশন প্রদান করেছে।

ত্রিপুরা বাবার শ্রমিক ইউনিয়নের দাবি গুলি হল,কর্মরত রাবার শ্রমিকদের ১২% হারে শারদ উৎসবের ১৫ দিন পূর্বে বোনাস প্রদান করা হোক , বর্তমান মূল্য সূচকের ভিত্তিতে রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা ,রাবার শিল্প সংকট থেকে শ্রমিক ও ক্ষুদ্র চাষীদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কে বিশেষ প্যাকেজ ঘোষণা দেওয়া , ইন্দো-আশিয়ান চুক্তি বাতিল ঘোষণা দেওয়া । রাজ্যের উৎপাদিত কাঁচা রাবারকে ব্যবহার করার জন্য রাজ্যের অভ্যন্তরে শিল্প কারখানা গড়ে তুলতে হবে, বাগানের গ্রেড পুনঃ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে শ্রমিকদের উপস্হিতিতে তা কার্যকর করতে হবে।
টিএফ ডি সি সি-র বাগানের বেআইনি দখল ও ধ্বংসের প্রচেষ্টা বন্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টি এফ ডি পি সি-র রাবার উড ফ্যাক্টরীর কাজ দ্রুত শেষ করতে হবে। ক্ষুদ্র রাবার চাষীদের কাছ থেকে সহায়ক মূল্যে লেটেক্স রাবার ক্রমে সরকারকে ভূমিকা নিতে হবে।
তাছাড়া ,২০১৮ সাল থেকে বিভিন্ন রাবার বাগানে সন্ত্রাসজনিত কারণে ছাঁটাই শ্রমিকদের কাজে পুনর্বহাল ক্রমে বকেয়া অর্থ প্রদানে কার্যকরী ভূমিকা নিতে হবেটি এফ ডি পি সি তে কর্মরত শ্রমিকদের মধ্য থেকে সরকারি চাকুরিতে নিযোগে কার্যকরী উদ্যোগ নিতে হবে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top