News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  চাঁদার জুলুমবাজির অভিযোগ এনে পথ অবরোধ যান চালকদের
Image

 চাঁদার জুলুমবাজির অভিযোগ এনে পথ অবরোধ যান চালকদের

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৫ অক্টোবর : দুর্গাপূজার চাঁদার জুলুমবাজি নিয়ে কৈলাশহর পদ্মেরপাড় এলাকায় বৃহস্পতিবার পথ অবরোধ করেছে গাড়ি চালকরা। কমলপুর এবং উত্তর জেলার কদমতলা এলাকায় দুর্গাপূজার চাঁদা নিয়ে গাড়ির চালকদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। এমনকি এক ব্যক্তির একটি গাড়িও ভেঙ্গে দেওয়ার অভিযোগ রয়েছে।  প্রত্যেক গাড়ির চালকের কাছে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিতে হবে বলেও কদমতলা এবং কমলপুর এলাকায় একাধিক ক্লাবের সদস্যরা দাবি করে বলে অভিযোগ । তাই সুবিচারের দাবিতে সকল গাড়ির চালকরা একত্রিত হয়ে বৃহস্পতিবার সকালে কৈলাশহর পদ্মেরপাড় এলাকায় পথ অবরোধ করে। গাড়ির চালকরা এই পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা। যার ফলে যানজটের সৃষ্টি হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।  ঘটনাস্থলে ছুটে আসেন ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা। উনারা এসে দীর্ঘ সময় গাড়ির চালকদের সাথে আলাপ-আলোচনা করেন এবং  বলেন এই বিষয়টি উনারা গুরুত্ব সহকারে দেখবেন । এরপর উনাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয় গাড়ির চালকরা। যদিও সমস্যার সমাধান না হলে আরো বৃহৎ আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন এদিন যানচালকরা । 

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top