News Flash

Image

ধস শেয়ার বাজারে, পড়ল সূচক

মুম্বই, ৩ অক্টোবর (হি. স.) : সপ্তাহের দ্বিতীয় দিনে ফের ধস শেয়ার বাজারে। মঙ্গলবার সকাল থেকেই পতনের মুখে পড়ে শেয়ার বাজারের সূচক, চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। শুক্রবারের তুলনায় ৩১৬.৩০ পয়েন্ট পড়ে ৬৫,৫১২.১০ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে ১০৯.৫৫ পয়েন্ট নেমে ১৯,৫২৮.৭৫ পয়েন্টে থামল নিফটি।

মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে ক্যাপিটাল গুড্‌স, কনজ়িউমার ডুরেবল্‌স, স্মলক্যাপ ২৫০। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, মিডিয়া, স্মলক্যাপ ২৫০। অন্য দিকে, বিএসইতে এ দিন ক্ষতির মুখে পড়েছে অয়েল অ্যান্ড গ্যাস, অটো, এনার্জি। এনএসইতে ক্ষতির তালিকায় রয়েছে অটো, ফার্মা, ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং। বিএসইতে শীর্ষে থাকা ক্যাপিটাল গুড্‌স সেক্টরের লাভের পরিমাণ ১.০১ শতাংশ। এদিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে বজাজ ফিন্যান্স, এলটি, টাইটান, বজাজ ফিনসার্ভ, স্টেট ব্যাঙ্ক। নিফটিতে এই তালিকায় রয়েছে ইচার বজাজ ফিন্যান্স, এলটি, টাইটান, বজাজ ফিনসার্ভ। সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মারুতি সুজ়ুকি, ক্ষতির পরিমাণ ২.৪৬ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির তালিকায় ওএনজিসির পরে রয়েছে এনটিপিসি, টাটা মোটরস, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top