News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বুলেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত  রক্তদান কর্মসূচি
Image

তেলিয়ামুড়ায় বুলেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত  রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ অক্টোবর : তেলিয়ামুড়া শহরের অন্যতম ক্লাব গুলির মধ্যে একটি হলো বুলেট ক্লাব। প্রতিবছরই শারদীয় দুর্গোৎসবের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এই বুলেট ক্লাব। এবারও তার ব্যতিক্রম নয় ক্লাব কর্তৃপক্ষ। এবার দুর্গোৎসবে  তাদের বিভিন্ন সামাজিক কাজগুলির মধ্যে একটি হলো রক্তদান । সোমবার  সকাল ১১ টায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে ক্লাবের সদস্যরা রক্তদান করেছেন। এই রক্তদান অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ক্লাব সম্পাদক পার্থসারথি রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস চেয়ারপার্সন, মধুসূদন রায় সহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপা দাস।
এদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তের ঘাটতি যাতে না ঘটে এর জন্যই ক্লাব কর্তৃপক্ষের এই উদ্যোগ। এদিন রক্তদান উৎসবে উপস্থিত থেকে বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। রক্তদান সম্পর্কে বলতে গিয়ে ক্লাব সম্পাদক পার্থসারথি রায় জানান প্রতিবছরের মত এ বছরও দুর্গোৎসবকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এরই অঙ্গ হিসেবে আজ রক্তদান শিবির। আগামী দিনেও বুলেট ক্লাবের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করা হবে। আগামী সাত তারিখ তেলিয়ামুড়ার প্রত্যন্ত অঞ্চলে হবে স্বাস্থ্য শিবির। যাতে করে প্রত্যন্ত অঞ্চলের লোকজন স্বাস্থ্যপরিসেবায় অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাও করবে ক্লাব কর্তৃপক্ষ।

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top