News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় সাব-জুনিয়র ফুটবলে উত্তরাখণ্ডকে হারিয়ে মূল পর্বের আশা জিইয়ে ত্রিপুরার
Image

জাতীয় সাব-জুনিয়র ফুটবলে উত্তরাখণ্ডকে হারিয়ে মূল পর্বের আশা জিইয়ে ত্রিপুরার

ত্রিপুরা: ১(বেরডম)

উত্তরাখন্ড: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর।। জাতীয় ফুটবলে দুর্দান্ত জয় পেয়েছে ত্রিপুরা‌ হারিয়েছে উত্তরাখণ্ডকে ন্যূনতম গোলের ব্যবধানে। এই জয়ের মধ্য দিয়ে ত্রিপুরা জাতীয় সাব জুনিয়র ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্ব তথা সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে। বলা বাহুল্য, দুটি শর্তে ত্রিপুরা দল সেমিফাইনালে খেলার সুযোগ পেতে পারে। প্রথমত, গ্রুপ লীগে ত্রিপুরা দলের চতুর্থ তথা শেষ ম্যাচ রয়েছে তামিলনাড়ুর বিরুদ্ধে, সেটি চার অক্টোবরে হবে। ওই ম্যাচে অবশ্যই তামিলনাড়ু কে হারিয়ে ত্রিপুরা দলকে জয় পেতে হবে। দ্বিতীয় শর্ত, একই দিনে বিহার উত্তরাখণ্ডের ম্যাচ রয়েছে। ওই ম্যাচে বিহারও মুখিয়ে রয়েছে উত্তরাখণ্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছার জন্য। ঘটনায়ক্রমে এই ম্যাচের রেজাল্ট বিপরীত হতে হবে। সেমিফাইনালের দৌড়ে এই মুহূর্তে বিহার ও তামিলনাড়ু নিজেদের অবস্থান এক ধাপ এগিয়ে রেখেছে। সম সংখ্যক ম্যাচ খেলে সম সংখ্যক পয়েন্ট হলেও গোল ব্যবধানের নিরিখে বিহার এগিয়ে রয়েছে। তবে খেলার মাঠে কখন যে কি অঘটন ঘটে যায় তা কিন্তু আগের থেকে কেউ বলতে পারে না। তাই দু দুটি যদি/কিন্তু পেরিয়ে ত্রিপুরা দল আদৌ সেমিফাইনালে খেলার ছাড়পত্র পায় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে আজ অনেকটাই খুশি, তৃতীয় ম্যাচের মাথায় দ্বিতীয় জয় পেয়ে। বিশেষ করে উত্তরাখণ্ডকে ন্যূনতম গোলের ব্যবধানে হারিয়ে। প্রচন্ড উত্তেজনা পূর্ণ ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় ত্রিপুরা দলের বেরডম দেববর্মা দুর্দান্ত গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে উত্তরাখণ্ডের খেলোয়াড়রা গোল পরিশোধে মরিয়া হলেও কার্যত সুবিধা করতে পারিনি। উল্লেখ্য, জাতীয় সাব জুনিয়র ফুটবলে ত্রিপুরার ছেলেরা এপর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় এবং একটিতে হেরে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপে থেকে একটি দলই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top