ফরওয়ার্ড ক্লাব: ০
লালবাহাদুর ব্যয়ামাগার: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর।। সুপার লিগের উদ্বোধনী ম্যাচ ড্র তে নিষ্পত্তি। এক কথায় দ্বিতীয় ম্যাচসহ পরবর্তী ম্যাচগুলোর গুরুত্ব কয়েক গুণ বেড়ে গেলো। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সুপার লীগের প্রথম খেলায় ফরোয়ার্ড ক্লাব ও লাল বাহাদুর ব্যামাগারের ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র তে নিষ্পত্তি হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দু দলের কেউ তিন কাঠির জালে বল জড়াতে পারেনি। দু দলের আক্রমণ ভাগ যথেষ্ট আক্রমণাত্মক খেললেও পাল্টা প্রতিরোধে কেউ গোলের সন্ধান দিতে পারেনি। উপরন্ত ম্যাচের দুই অর্ধে দুই দলের চারজনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। গোলশূন্য ড্র তে নিষ্পত্তি হওয়ায় দুই দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, বিপ্লব সিংহ, অভিজিৎ দাস, প্রতাপ কুমার দাস।দিনের খেলা: এগিয়ে চলো সংঘ বনাম রামকৃষ্ণ ক্লাব, বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

