News Flash

Image

পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু শ্রমিকের

শান্তিরবাজার, ২ অক্টোবর : পুকুরে স্নান করতে গিয়ে বহিঃরাজ্যের এক ইট ভাট্টার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালে ওই ঘটনায় ঋষ্যমুখ ব্লকের রতনপুর এলাকার শোকে ছায়া নেমে এসেছে।

জানা গেছে, আজ সকাল সাড়ে আটটায় ঋষ্যমুখ ব্লকের রতনপুর এলাকার শিব ব্রিকস ইন্ডাস্ট্রিজের পাশের পুকুরে স্নান করতে গিয়েছিলেন ছোটন বির্জা(৩২)নামে এক শ্রমিক। তাঁর বাড়ি বিষ্ণুপুর থানাধীন গুজরাট কোরৎ এলাকায়। জলে নেমে ছোটন ডুব দেওয়ার পর আর জল থেকে উঠেনি সে। ডুব দেওয়ার পর ছোটনকে উঠতে না দেখে সেই সময় পুকুরে উপস্থিত লোকেরা সাথে সাথে পুকুরের জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে। তাঁর খোঁজ না পেয়ে সাথে সাথে খবর দিয়েছেন বিলোনিয়া দমকল কর্মীদের। খবর পেয়ে ছুটে গিয়েছে দমকল কর্মীরা। বহু খোঁজাখুঁজির পর দমকল কর্মীরা প্রায় সাড়ে বারোটা নাগাদ পুকুরের জল থেকে ছোটনকে উদ্ধার করেন। সাথে সাথে তাঁরা বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছোটনকে মৃত বলে ঘোষনা দিয়েছেন। সাথে সাথে খবর দেওয়া হয় ছোটনের বাড়িতে।

Releated Posts

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল পৃথক ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top