News Flash

Image

বিদ্যুতের ছোবলে মৃত্যু এক গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া, ১লা অক্টোবর : রবিবার সকালে ঋষ্যমুখ ব্লক এলাকায় কৈলাশ নগর এডিসি ভিলেজ এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক জনজাতি গৃহবধূর। মৃতার নাম মৌসুমী ত্রিপুরা(২৩)। স্বামীর নাম গোপাল ত্রিপুরা। মৌসুমী ত্রিপুরার স্বামীর বাড়ি পি আর বাড়ি থানার অধীনে ডিমাতলি। তার বাপের বাড়ি হলো কৈলাশ নগর নয়াবাড়ি এলাকায়। জানা গেছে, গত কয়েকদিন আগে মৌসুমী বাপের বাড়ি বেড়াতে এসেছিল। আজ সকালে নিজ বাড়ির উঠোনে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে সে। সাথে সাথে পরিবারের লোকজন মৌসুমীকে নলুয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসকরা  তাকে মৃত বলে ঘোষণা করে।  ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর অভিযোগ,  যদি না অতি শীঘ্র পাহাড় অঞ্চলগুলিতে হুক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা না হয় তবে এধরনের ঘটনা আরও ঘটবে। এলাকাবাসীর অভিযোগ, ঐ সব এলাকাগুলোতে প্রচুর হুক লাইন রয়েছে। ফলে সেখানে প্রতিনিয়ত বিদ্যুতের কারণে মৃত্যুর হাতছানি রয়েছে। মৌসুমী ত্রিপুরার মৃত্যুও এমন ঘটনা বলে দাবী এলাকাবাসীর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top