News Flash

  • Home
  • দেশ
  • গরু পাচার মামলায় তৃণমূল কাউন্সিল সহ এক আইনজীবী ও পৌরসভার দুই কর্মীকে তলব ইডির
Image

গরু পাচার মামলায় তৃণমূল কাউন্সিল সহ এক আইনজীবী ও পৌরসভার দুই কর্মীকে তলব ইডির

বোলপুর, ১ অক্টোবর (হি. স.) : ফের গরু পাচার মামলায় তৃণমূল কাউন্সিল সহ এক আইনজীবী ও পৌরসভার দুই কর্মীকে তলব ইডির৷ ৩ অক্টোবর তাদের দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

২২ সেপ্টেম্বর গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারী। ইডির হাতে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি ছিলেন তিনি। তাঁর জামিনের পরেই অনেকেই অনুব্রতর জামিনের আশার আলো দেখেছিল৷

কিন্তু, নতুন করে গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বোলপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিবনাথ রায় ওরফে ক্যাবলা রায়কে তলব করল ইডি। এই ওয়ার্ডের ভোটার খোদ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

পাশাপাশি, বোলপুরের এক আইনজীবী গৌতম হাটি, বোলপুর পৌরসভার স্যানিটারি বিভাগের কর্মী সুদীপ ভট্টাচার্য ও পরিবহন বিভাগের কর্মী কাজল মণ্ডলকে তলব করা হয়েছে। ৩ অক্টোবর ৪ জনকেই দিল্লিতে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের সম্পত্তি ক্রয়ের একাধিক জায়গায় এই ৪ জনের যুক্ত থাকার নথি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের হাতে। বোলপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে জমি, বাড়ি, পুকুর সহ বহু সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top