News Flash

  • Home
  • খেলা
  • মাসকটের নাম প্রকাশ করল আইসিসি
Image

মাসকটের নাম প্রকাশ করল আইসিসি

দুবাই, ৩০ সেপ্টেম্বর(হি.স.): ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। তার আগে আজ মাসকটের নাম প্রকাশ করল আইসিসি।

১৯ আগস্ট ওয়ানডে বিশ্বকাপের মাসকট উন্মোচন করে আইসিসি। লিঙ্গ সমতার জন্য ছেলে এবং মেয়ে দুটি মাসকট উন্মোচন করা হয়েছে। উন্মোচনের সময় মাসকটের নাম দেয়নি আইসিসি। এজন্য দর্শকদের ওপরে দায়িত্ব ছেড়ে দিয়েছিল আইসিসি। সেই দুটি
ম্যাসকটের নাম ভোটের মাধ্যমে দর্শকরা ঠিক করেছেন।

আইসিসি জানিয়েছে, মাসকট দুটির নাম ব্লেজ এবং টঙ্ক। এই দুই মাসকটকে সব ভেন্যুতে দেখা যাবে, উপস্থিত ভক্তদের সঙ্গে মিথস্ক্রিয়া ও আলাপচারিতা করবে এবং ইভেন্টের উত্তেজনা বাড়িয়ে দেবে।
‘ব্লেজ’ হল একটি নারী মাসকট, যে দ্রুত গতিতে বোলিং করে ব্যাটারদের বিস্ময়ে ফেলবে। অন্যদিকে ‘টঙ্ক’ হলো পুরুষ মাসকট। সে ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন। টঙ্কের একটি ইলেক্ট্রোম্যাগনেটিক ব্যাট এবং বহুমুখী শট ভাণ্ডার রয়েছে, যা বিশ্বকাপের মঞ্চকে আলোকিত করবে।

আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে এই দুটি মাসকটকে অ্যাকশনে দেখা যাবে। মাসকটগুলো স্টেডিয়াম ও সমর্থক পার্কগুলোতে দৃশ্যমান হবে।

Releated Posts

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top