News Flash

  • Home
  • দেশ
  • নিউটাউনের একটি পুকুরে দুই নিখোঁজ বালকের মৃতদেহ উদ্ধার
Image

নিউটাউনের একটি পুকুরে দুই নিখোঁজ বালকের মৃতদেহ উদ্ধার

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : শনিবার সাতসকালে খাস পুকুর থেকে দুই বালকের মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। ঘটনা হাতিয়ারা মাঝের পাড়ার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইকো পার্ক থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল দুই বালক। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি মহম্মদ সোহেব (৭) ও রমজান আলির (১০)। হাতিয়ারা পীর সাহেব মোড়ে এক বাড়িতে ভাড়া থাকত তাদের পরিবার।

দুই নাবালকের একজনের বাড়ি নারকেলডাঙা এলাকায় এবং অন্যজনের বাড়ি লেকটাউন থানার দক্ষিণদাঁড়ি এলাকায়। রাতে ইকো পার্ক থানায় পরিবারের পক্ষ থেকে দুই বালকের নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয়। রাতে পুলিশের পক্ষ থেকে এলাকায় খোঁজ চালানো হলেও খোঁজ মেলেনি তাদের।

শনিবার সকালে নিউটাউনের হাতিয়ারা মাঝের পাড়ার একটি পুকুরে দু’টি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা খবর দেয় ইকো পার্ক থানায়। ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে ওই দুই বালকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখছে ইকো পার্ক থানার পুলিশ।

Releated Posts

ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার

ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…

ByBySandeep Biswas Jul 13, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

দিল্লিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে গুলি…

ByBySandeep Biswas Jul 13, 2026

কন্যাদের চাকরি বিতর্কে কর্ণাটক পিএসসি-র চেয়ারম্যান সাহুকারকে সাসপেন্ড করলেন রাজ্যপাল

বেঙ্গালুরু, ১৩ জুলাই (আইএএনএস): কন্যাদের চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগে কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন (কেপিএসসি)-এর চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস. সাহুকারকে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top