News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর নিগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এসইউসিআই এর বিক্ষোভ 
Image

পুর নিগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এসইউসিআই এর বিক্ষোভ 

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: পুর নিগমের বিরুদ্ধে একাধিক অভিযোগে তুলে আজ সিটি সেক্টরের সামনে সরব হয়েছে এসইউসিআই। পরবর্তী সময়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের সর্মথকরা।

 তাঁদের অভিযোগ, আগরতলা পুর নিগম এলাকা সহ সারা রাজ্যে ডেঙ্গু জ্বর মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে। দুই শতাধিক ডেঙ্গু রোগী হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। বাড়ি বাড়ি গিয়ে রক্ত সংগ্রহ করে সরকারীভাবে জ্বর নির্নয়ের কোন ব্যবস্থা নেই। মশার উপদ্রপে জনসাধারণ দিশেহারা। মশা নির্মলীকরণের যেসব আধুনিক ব্যবস্থা আছে তা  প্রয়োগ করা হচ্ছে না। বর্ধিত এলাকা থেকে পৌর কর আদায় করা হলেও সেখানে পরিষেবা যথা স্ট্রিট লাইট, রাস্তা ও পাক্কা ড্রেইন, ডাস্টবিনের যথোপযুক্ত ব্যবস্থা নেই। 

তাদের আরও অভিযোগ, পুরানো এলাকা সহ বর্ধিত এলাকায় পরিশোধিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। ভেঙ্গে যাওয়া রাস্তা ও ডেইনগুলি মেরামত করা হচ্ছে না। কর্পোরেশনের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা প্রদান ও স্বাস্থ্যকর  পরিবেশ রক্ষার উদ্যোগ নেই। অধিকন্তু পৌরকর্তৃপক্ষ রাস্তার পাশের দোকান ও অস্থায়ী দোকান সহ হকারদের জীবন-জীবীকা উপার্জনের বিকল্প ব্যবস্থা তথা পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করে দিচ্ছে।

 তাতে হাজার হাজার গরীব মানুষ অসহায় হয়ে পড়ছে এমনিতেই আকাশছোয়া মূল্যবৃদ্ধি, রোজগারহীনতা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এমতাবস্থায় সম্পদ কর পুনর্বিন্নাসের যে পরিকল্পনা চলছে তাতে জনগণের উপর বাড়তি কর চাঁপানোর উদ্যোগ কিনা এই নিয়ে নাগরিকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। 

Releated Posts

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

নেপালের বন্যায় ৩২০ ভারতীয় নাগরিকের এখনও খোঁজ নেই, চিনের দিকে থাকা ৪০০ জন নিরাপদ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ বন্যার পর এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top