News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা : জাস্টিন ট্রুডো
Image

ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা : জাস্টিন ট্রুডো

অটোয়া, ২৯ সেপ্টেম্বর (হি.স.): “ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় কানাডা।” খালিস্তানি জঙ্গি খুন ইস্যু নিয়ে যখন ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে, সেই সময় ফের বিষয়টি নিয়ে মুখ খোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী বলেন, ভারত ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির আধার। বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে কানাডা খুব আগ্রহী সব সময়। মন্ট্রিলে এক সাংবাদিক সম্মেলনে এমনই জানান জাস্টিন ট্রুডো।

এ সবের পাশাপাশি হরদীপ সিং নিজ্জর খুনের তদন্তে ভারত যাতে সবদিক থেকে কানাডাকে সাহায্য করে, সে বিষয়ে মন্তব্য করতে শোনা যায় জাস্টিন ট্রুডোকে। ভারতের সঙ্গে যেভাবে কানাডা এবং তাদের বন্ধু দেশগুলি গঠনমূলক যোগদান চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ হরদীপ সিং নিজ্জরকে নিয়ে যতই দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলুক না কেন, ভারতের সঙ্গে কানাডা সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে স্পষ্ট জানান সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Releated Posts

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, এখনও নিখোঁজ ৯৭৭

কাঠমান্ডু, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভোতে কোশি অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ হয়েছে। এখনও ৯৭৭ জনের…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘এআই-এর ক্ষেত্রে ভারত খারাপ অবস্থানে’: সাম পিত্রোদা

নিউইয়র্ক, ২৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্ষেত্রে ভারত খুব একটা অগ্রগতি করতে পারেনি বলে মন্তব্য করেছেন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

নেপালের বন্যা: তিব্বতের সাগায় আটকে থাকা মহারাষ্ট্রের ৩৭ তীর্থযাত্রী কাঠমান্ডুর উদ্দেশে রওনা

মুম্বই, ২৮ আগস্ট (আইএএনএস): কৈলাস মানস সরোবর যাত্রা শেষে তিব্বতের সাগায় আটকে পড়া মহারাষ্ট্রের ৩৭ জন তীর্থযাত্রী নিরাপদে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের সময়

ঢাকা, ২৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে এক জটিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top