News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের প্রান কেন্দ্র থেকে উদ্ধার ১০ লক্ষ টাকার নেশা সামগ্রী
Image

শহরের প্রান কেন্দ্র থেকে উদ্ধার ১০ লক্ষ টাকার নেশা সামগ্রী

আগরতলা,২৮ সেপ্টেম্বর : গোপন সূত্রের ভিত্তিতে শহরের প্রান কেন্দ্র থেকে উদ্ধার নেশা সামগ্রী। ঘটনায় আটক করা হয়েছে এক নেশা কারবারিকে। ঘটনার বিবরণে জানা গেছে, পূর্ব থানার পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল ধলেশ্বর এলাকায় দীর্ঘদিন ধরে এক ব্যক্তি নেশার কারবার করছে। সেই খবরের ভিত্তিতে ওই নেশাকারবারিকে আটক করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ধলেশ্বর সাত নম্বর রোড এলাকায় বাবুল পালের বাড়িতে হানা দেয়। পুলিশের কাছে খবর ছিল ওই বাড়িতেই ভাড়া থাকে রাজু দেববর্মা নামে এক যুবক। সে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে থেকেই এলাকায় নেশার বানিজ্য চালিয়ে যাচ্ছিল। সেই অনুযায়ী পুলিশ ভাড়াটিয়া রাজু দেববর্মার ঘর থেকে ৪৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। বাজার মূল্য ১০ লক্ষ টাকা হবে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। তার পাশাপাশি ২৮ হাজার টাকা নগদ এবং একটি মোবাইল ও একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। আটককৃত গাড়িটির নম্বর টিআর০১-বি-ইউ-০৪২৫। এই গাড়িটি দিয়েই সে নেশার কারবার অব্যাহত রেখেছিল বলে জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাকে জিজ্ঞাসাবাদে তার সঙ্গীদের হদিশ মিলবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ।

Releated Posts

প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী…

ByByReshmi Debnath Jun 24, 2026

টাকারজলা নির্যাতনকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও ওসি-র বিরুদ্ধে ব্যবস্থার দাবি প্রদেশ মহিলা কংগ্রেসের

আগরতলা, ২৪ জুন,: বিশালগড় মহকুমার টাকারজলা এলাকায় এক গ্রামীণ মহিলার ওপর সংঘটিত নৃশংস নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা ২০২৬ উদ্যোগে আন্তর্জাতিক বিনিয়োগ টানতে সক্রিয় রাজ্য সরকার, জর্ডান ও ফিলিপাইন্স দূতাবাসের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক

আগরতলা, ২৪ জুন, ২০২৬: আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা ২০২৬’ উদ্যোগের আওতায় কূটনৈতিক…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

ধর্মনগর সেন্ট্রাল রোডে দোকান উচ্ছেদের নির্দেশ, প্রায় ৯৬ হাজার টাকা আদায়ের পরোয়ানা জারি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুন : ধর্মনগর শহরের ব্যস্ততম সেন্ট্রাল রোডে অবস্থিত একটি দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top