News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালক শিশুকে আঘাত করার অভিযোগে এক ব্যক্তিকে ৩ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিল আদালত
Image

নাবালক শিশুকে আঘাত করার অভিযোগে এক ব্যক্তিকে ৩ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিল আদালত

আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। পানীয় জল নিয়ে শুরু হয়েছিল ঝামেলা। তারপর এক নাবালককে মাথায় তুলে আছাড় দেওয়ার অভিযোগ উঠছিল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যাক্তির নাম কানাই দেবনাথ। বুধবার সিপাহিজলা জেলার জেলা ও দায়রা জজ অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেছেন আইনজীবী চঞ্চল রায় চৌধুরী।

 জানা যায়, ২০২০ সালের ২৭ জুন মেলাঘর থানার অন্তর্গত কুমারিয়া কোচা গ্রামের বাসিন্দা মনিকা শর্মার নাবালক ছেলে দেবব্রত শর্মা বেলা বারোটা নাগাদ বাড়ির সামনে জলের উৎসের কাছে  যায়।  তখন অভিযুক্ত ব্যক্তি কানাই দেবনাথ সেই নাবালক ছেলে দেবব্রত শর্মাকে মাথায় তুলে রাস্তায় ফেলে দেয়। এতে করে দেবব্রত শর্মার কাঁধের হাড় ভেঙে যায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দেবব্রত শর্মাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বৈরাগী বাজারস্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয় আগরতলার জিবি হাসপাতালে। সেখানে দীর্ঘদিন দেবব্রতের চিকিৎসা চলে। এদিকে

 কোন ধরনের সাহায্যের জন্য এগিয়ে আসেনি কানাই দেবনাথ এবং তার পরিবারের লোকজনেরা। এমনই অভিযোগ ছিল। যার কারনে ২০২০ সালের ২২ জুলাই আদালতে মামলা দায়ের করেছিল নাবালক ছেলে দেবব্রত শর্মার মা মণিকা শর্মা। দীর্ঘ সওয়াল জবাবের পর সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার নিষ্পত্তি ঘটে। সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি শুভ্রদীপ সাহা অভিযুক্ত ব্যক্তি কানাই দেবনাথকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top