News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের থউবাল জেলায় বিজেপির মণ্ডল কার্যালয়ে অগ্নিসংযোগ – দুই ছাত্র-হত্যার প্রতিবাদে উত্তাল ইমফল উপত্যকা
Image

মণিপুরের থউবাল জেলায় বিজেপির মণ্ডল কার্যালয়ে অগ্নিসংযোগ – দুই ছাত্র-হত্যার প্রতিবাদে উত্তাল ইমফল উপত্যকা

ইমফল২৭ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরের থউবাল জেলায় অবস্থিত বিজেপির একটি মণ্ডল কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।

জানা গেছে, আজ দুপুরের দিকে থউবাল জেলায় বিজেপির একটি কার্যালয় প্রাঙ্গণে গিয়ে জমায়েত হয় বিশাল জনতার দল। আচমকা জনতার দল কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এছাড়া জনতা কমপ্লেক্সে দণ্ডায়মান একটি মাহিন্দ্রা স্করপিও অফিসের গেট, জানালা এবং উইন্ডশিল্ডও তারা ধ্বংস করে দিয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, চলমান জাতি সংঘর্ষে বিজেপি কার্যালয়ে হামলার ঘটনা এই প্রথম নয়, এর আগে জুন মাসে থউবাল জেলায় বিজেপির তিনটি কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর করেছিল।

অন্যদিকে, নিখোঁজ দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ইমফল উপত্যকায় নতুন করে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি আজ আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। দুই ছাত্রকে হত্যার প্রতিবাদে ইমফল উপত্যকার বিভিন্ন প্রান্তে হাজার হাজার ছাত্র বিক্ষোভ মিছিল করেছে আজ।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top