News Flash

  • Home
  • দেশ
  • বেহাল দশায় জাতীয় সড়ক, সংস্কারের দাবিতে পথ অবরোধ
Image

বেহাল দশায় জাতীয় সড়ক, সংস্কারের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। দীর্ঘদিন যাবত ৮ নং জাতীয় সড়কের বেহাল অবস্থা । কর্তৃপক্ষের হেলদোল না থাকার পর অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা বুধবার সকালে জাতীয় সড়ক অবরোধে শামিল হয়। মরণ ফাঁদে পরিণত হয়েছে আসাম আগরতলা জাতীয় সড়ক। রাস্তার সংস্কারে প্রশাসনের কোন হেলদোল নেই। অবশেষে আজ বাধ্য হয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন শনিছড়া লম্বাগাছ সংলগ্ন এলাকায় পথ অবরোধে  সামিল হয় স্থানীয় এলাকাবাসী  সহ গাড়ি চালকেরা। সকাল ১০ টা ১৫ মিনিট থেকে  টানা একঘন্টা এই পথ  অবরোধ চলে ।  খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। পরবর্তীতে চুরাইবাড়ি থানার পুলিশ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীন্দর সিনহা গ্রামবাসী সহ চালকদের আশ্বস্ত  করেন অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হবে। শেষ পর্যন্ত আশ্বস্ত হয়ে অবরোধ মুক্ত হয় রাস্তা।  তারা জানান, কয়েকদিনের মধ্যেই শুরু হবে রাস্তা সংস্কারের কাজ। এই আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত হয়। উল্লেখ্য, এই এক ঘন্টার অবরোধে দুই দিকে বহু যানবাহন আটকে যায়। প্রচন্ড গরমে যানবাহন চালক এবং সহচালকদের হাস ফাঁস অবস্থা দেখা যায় । এখন কবে নাগাদ এই রাস্তা সংস্কারের কাজে হাত লাগায় প্রশাসন সেটাই দেখার। 

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top