News Flash

  • Home
  • দেশ
  • কৈখালীর বাড়ির ভেতর থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Image

কৈখালীর বাড়ির ভেতর থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার সকালে কৈখালীর সংহতি পার্ক এলাকার একটি বাড়ির ভেতর থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নাম রানি সুরানা। এই রহস্যমৃত্যু নিয়ে সন্দেহ ঘনাচ্ছে এলাকায়।

জানা গিয়েছে বুধবার সকালে এয়ারপোর্ট থানায় কর্তব্যরত পুলিস অফিসারের কাছে একটি খবর আসে। জানানো হয়, একটি বাফির দরজার নিচ দিয়ে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এয়ারপোর্ট থানার পুলিস।

পুলিস সূত্রে জানা গিয়েছে আর এক অত্যাশ্চর্য ঘটনা। বাড়ির মালিক রিশা রায় জানিয়েছে, মঙ্গলবার রাতে হাত কাটা অবস্থায় ওই মহিলা তিনতলায় মালিকের ফ্ল্যাটে গিয়েছিলেন। সেই সময় ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে মালিক রিশা রায় পুলিসকে কোনও কিছুই জানাননি।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় রহস্য দানা বাঁধছে। রানি সুরানার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠছে কেন বাড়ির মালিক মৃত ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখেও পুলিসকে খবর দিলো না? এই ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিস।

বিধাননগরের ডিসি জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে দেখে আত্মহত্যা বলেই মনে হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বলা সম্ভব হবে কী হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে’।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top