News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরভবনের সামনে যুব কংগ্রেস অবস্থান-বিক্ষোভ
Image

পুরভবনের সামনে যুব কংগ্রেস অবস্থান-বিক্ষোভ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ কলকাতা পুরসভা, এই অভিযোগে মঙ্গলবার যুব কংগ্রেস সদর পুরভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করে।

এদিন ছিল মূলত কংগ্রেসের পুরভবন ঘেরাও অভিযান। তাঁদের মোকাবিলার জন্য পুরভবনের সামনে ছিল পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। কিছুটা পথ বিক্ষোভকারীরা শ্লোগান দিতে দিতে আসে। কিন্তু পুরভবন থেকে কিছুটা দূরে পুলিশ লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে দেয়। সেটি এড়িয়ে ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীরা রাস্তায় শ্লোগান দিতে থাকেন।
যুব কংগ্রেসের পাঁচ সদ্যকে তাঁদের দাবি মেনে পুলিশ পুরভবনের ভিতরে ঢোকার অনুমতি দেয়, যাতে তাঁরা তাঁদের দাবি ও অভিযোগের কথা মেয়র, ডেপুটি মেয়র প্রমুখকে জানাতে পারেন।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top