News Flash

Image

নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। মৃত যুবকের নাম কৌশিক দেবনাথ(২৬)। সে এ্যাক্সিস ব্যাংকে কর্মরত ছিল। তার মৃত্যুতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, ধর্মনগরের জেল রোডের মনতলা নিবাসী কানু দেবনাথ এর ছেলে কৌশিক সোমবার রাত্রি প্রায় নয়টা পর্যন্ত মনতলা বাজারে বাজার করে সে  বাড়িতে ফিরে আসে। তবে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর তার কোনো উত্তর পাওয়া যায়নি। পরবর্তী সময়ে দেখা যায় নিজের ঘরের মধ্যেই  গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে তারা এসে কৌশিককে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার কাকা দুলাল দেবনাথ জানান অ্যাক্সিস ব্যাংকের অতিরিক্ত কাজের চাপে সে সহ্য করতে না পেরে মৃত্যুর পথ বেছে নেয় বলেই তাদের প্রাথমিক ধারনা। প্রায় দিন রাতেই নাকি আসতে আসতে দশটা থেকে এগারোটা বেজে যেত তার। মাঝে একবার অসুস্থ হয়ে একরাত উত্তর জেলা হাসপাতালেও ভর্তি হয়েছিল সে। ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । তবে কোন প্রনয়জনিত ঘটনা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের ঢল, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

আগরতলা, ২৩ জুন : অম্বুবাচী উপলক্ষে আজ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা কাঠালতলী এলাকায়

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বিবাহিত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ…

ByByReshmi Debnath Jun 23, 2026

অলিম্পিক দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, সূচনা করলেন মুখ্যমন্ত্রী

অলিম্পিক দিবস উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top